ব্রিটেনে বাংলাদেশিদের কারি সাম্রাজ্য
জানেন কি? ব্রিটেনের ‘কারি সাম্রাজ্যের’ আসল নায়ক কারা?
একসময় জীবিকার সন্ধানে সিলেট থেকে হাজার হাজার মানুষ পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যে। ছোট্ট ক্যাফে, টেকঅ্যাওয়ে আর পারিবারিক রেস্টুরেন্ট দিয়েই শুরু হয়েছিল তাদের পথচলা।
আজ সেই পরিশ্রমের ফল-৩.৫ থেকে ৪.২ বিলিয়ন পাউন্ডের ব্রিটিশ কারি শিল্পের বড় অংশ পরিচালনা করছেন ব্রিটিশ বাংলাদেশিরা।
যুক্তরাজ্যের ‘ইন্ডিয়ান রেস্টুরেন্ট’ নামে পরিচিত প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ রেস্টুরেন্টের মালিকই বাংলাদেশি পরিবার, যাদের অধিকাংশই সিলেটি বংশোদ্ভূত।
শুধু লন্ডন নয়-ম্যানচেস্টার, বার্মিংহাম, গ্লাসগো, লেস্টারসহ প্রায় সব বড় শহরেই রয়েছে সিলেটি উদ্যোক্তাদের সফল ব্যবসা। এই শিল্পে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।
আজ চিকেন টিক্কা মাসালা শুধু একটি খাবার নয়, এটি ব্রিটিশ সংস্কৃতির অংশ। আর এর পেছনে রয়েছে বাংলাদেশি, বিশেষ করে সিলেটি উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রমের গল্প।সিলেট থেকে শুরু হওয়া স্বপ্ন আজ ব্রিটেনের বিলিয়ন পাউন্ডের শিল্প। এটি শুধু ব্যবসার নয়, বাংলাদেশিদের গর্বের ইতিহাস।দেশের ও বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ ভিডিও সবার আগে পেতে এখনই ফলো করুন ConnectTV-এর Facebook পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের YouTube চ্যানেল।
‘পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ’
আরও ভিডিও
গুতেরেসের অভ্যর্থনায় তারেক রহমান!
ফিফার টুর্নামেন্টে মাঠে নামার আগে দলের সঙ্গে হামজা
হামজা-শোমিত সবাই যোগ দিয়েছেন জাকার্তায়
বাংলাদেশের মেয়ের প্রথম সফর নিয়ে খোলামেলা কথা বলেছেন জর্জিয়া ওয়ারহ্যাম
স্টেট লাইব্রেরী : ইতিহাসের সঙ্গে আড্ডার প্রাণকেন্দ্র
মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী
তারেক রহমানকে স্বাগত জানাতে ম্যানহাটনে নেতাকর্মীদের সমাবেশ!
