মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
উচ্চ মূল্যস্ফীতি ও মন্দায় থমকে গেছে বিশ্বের সবচেয়ে বড় পোশাকের বাজার যুক্তরাষ্ট্র।
চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে বিশ্ববাজার থেকে পোশাক আমদানি কমেছে আট শতাংশের বেশি।
তবে এই মন্দার মধ্যেও শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
মার্কিন বাজারে চীন ও ভারতের রফতানি যথাক্রমে সাড়ে ৩৭ এবং ২৫ শতাংশের বেশি কমলেও, বাংলাদেশের পতন ছিল মাত্র ৫.৭৫ শতাংশ। আর গত জুনে বাংলাদেশ ফের পৌনে ৬ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধিতে ফিরেছে।
শুধু অর্থমূল্যেই নয়, পরিমাণের দিক থেকেও বাংলাদেশ ধরে রেখেছে বড় বাজার। এমনকি অন্যান্য দেশ মূল্যছাড় দিলেও বাংলাদেশের ক্ষেত্রে সেই চাপ কম ছিল, যা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থারই ইঙ্গিত দেয়।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘ট্যারিফ রেট কোটা’ বা টিআরকিউ সুবিধা নতুন আশা জাগাচ্ছে। বাংলাদেশ এই সুবিধার প্রাথমিক তালিকায় থাকলেও নেই প্রধান প্রতিযোগী চীন, ভারত ও ভিয়েতনাম।
তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে দেশের অভ্যন্তরীণ গ্যাস-বিদ্যুৎ সংকট ও অতিরিক্ত উৎপাদন ব্যয়ের সমাধান জরুরি।
সঠিক নীতিগত সহায়তা আর বাণিজ্য কূটনীতি জোরদার করা গেলে, মার্কিন বাজারে বিশ্ব মন্দা কাটিয়ে আবারও রফতানির নতুন চূড়ায় পৌঁছাবে বাংলাদেশ।
আরও ভিডিও
‘আমি পোলাডা ছোট হইতে পারি কিন্তু গুন্ডা আছি ভাই’
এশিয়ান গেমসে বাংলাদেশের ইতিহাস!
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য!
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
ওসিকে বিদায় জানাতে হাঁস-মুরগি নিয়ে থানায় হাজির এলাকাবাসী!
মক্কার আকাশে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি! তবে কি কোনো বিশেষ সংকেত?
বাংলাদেশে ঘুষ পাঠানোর অভিযোগ অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
