বাবাকে হারানোর পর ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন লিওনেল মেসির

২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের হেরে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত এখনো টাটকা। সেই হৃদয়ভাঙা শোক কাটিয়ে ওঠার আগেই জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেলেন লিওনেল মেসি। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাঁর বাবা ও এজেন্ট হোর্হে মেসি। ৬৮ বছর বয়সে মারা গেছেন তিনি।

বাবার মৃত্যুর গভীর শোক চেপে রাখতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক আবেগ প্রকাশ করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। সেই সঙ্গে ফুটবল ক্যারিয়ারে ইতি টানার খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ৩৯ বছর বয়সী মেসি।

‘তোমাকে ছাড়া কীভাবে এগোব জানি না’

বাবার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া খোলা বার্তায় মেসি লেখেন, “তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে সামনের দিকে এগিয়ে যাব আমি জানি না। আমি সারাটা জীবন শুধু ফুটবলই খেলেছি, আর এখন আর বেশি দিন এটি চালিয়ে যাব কি না, তা নিয়ে আমার ভেতরে গভীর সংশয় কাজ করছে।”

বিশ্বকাপের অধরা স্বপ্ন ও বাবার অভাব

বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং বাবার স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষেপ ঝরে পড়েছে ইন্টার মায়ামির এই মহাতারকার কথায়। তিনি লেখেন, “আমি তোমাকে বারবার বলতাম, আমরা ফাইনালে উঠব, যাতে তুমি মাঠে এসে তা দেখতে পারো। আমরা ফাইনালে উঠেছিলাম ঠিকই, কিন্তু তুমি সেখানে থাকতে পারোনি। আমি চেয়েছিলাম এই শিরোপাটা তোমার জন্যই জিততে এবং তোমাকে আরও একটি ট্রফি উপহার দিতে। কিন্তু আমি পারিনি, আমার পা যেন আর চলছিল না।”

জীবন ও ক্যারিয়ারের পথপ্রদর্শক

মেসির পুরো ফুটবল ক্যারিয়ারকে আকৃতি দেওয়ার পেছনে বড় অবদান ছিল বাবা হোর্হে মেসির। শৈশব থেকে বার্সেলোনায় যাওয়া কিংবা বিশ্ব ফুটবলের চূড়ায় পৌঁছানো—প্রতিটি পদক্ষেপে ছায়াসঙ্গী ছিলেন তিনি।

বাবার অমূল্য ভূমিকার কথা স্মরণ করে মেসি আরও লেখেন, “তুমি ছিলে একাধারে একজন সেরা বাবা, সেরা বন্ধু এবং যোগ্য এজেন্ট। প্রতিটি মুহূর্তে আমার যা কিছুর প্রয়োজন ছিল, তুমি ঠিক সেটাই ছিলে। তুমি কোনো দিন কোনো ভুল করোনি।”

বিশ্বকাপের ফাইনাল হারের পরপরই বাবার এমন প্রয়াণে বিশ্ব ফুটবলের এই কিংবদন্তির অবসরের বার্তা ক্রীড়াঙ্গনে এক করুণ ও বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি করেছে।

 

শিরোনাম :
বাংলাদেশি যাত্রীদের দুবাইয়ের ট্রানজিট ভিসা দিচ্ছে এমিরেটস মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বাবাকে হারানোর পর ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন লিওনেল মেসির ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে চড়ে গোপনে বিমান উঠে পালানোর কথা স্বীকার ট্রাম্পের অস্ট্রেলিয়াকে চাপে ফেলে স্বপ্নময় দিন পার করল বাংলাদেশ ডারউইনে বাংলাদেশের বোলিং দাপটে চাপে অস্ট্রেলিয়া মালয়েশিয়াজুড়ে সাঁড়াশি অভিযানে আটক ৪৬০ বাংলাদেশি! মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে নীতিগতভাবে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ বাংলাদেশি যাত্রীদের দুবাইয়ের ট্রানজিট ভিসা দিচ্ছে এমিরেটস মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বাবাকে হারানোর পর ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন লিওনেল মেসির ইরানের হামলার আশঙ্কায় খাবারের ট্রাকে চড়ে গোপনে বিমান উঠে পালানোর কথা স্বীকার ট্রাম্পের অস্ট্রেলিয়াকে চাপে ফেলে স্বপ্নময় দিন পার করল বাংলাদেশ ডারউইনে বাংলাদেশের বোলিং দাপটে চাপে অস্ট্রেলিয়া মালয়েশিয়াজুড়ে সাঁড়াশি অভিযানে আটক ৪৬০ বাংলাদেশি! মেয়াদ শেষের আগেই যুদ্ধবিরতি বাড়াতে নীতিগতভাবে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চমাত্রার সতর্কতা’ কানাডার আজ রাতে আকাশে ‘উল্কাবৃষ্টি’ দেখার দারুণ সুযোগ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.