রংপুর মেডিকেলে দালাল ঠেকাতে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের পরিকল্পনা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের হয়রানি ও অনিয়ম বন্ধে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের হয়রানি বন্ধ করে সেবার মান বাড়াতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। প্রকৃত কর্মকর্তা-কর্মচারীদের সহজে চেনার জন্য সবাইকে পরিচয়পত্র ও নির্দিষ্ট পোশাক পরে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে রোগীরা দালালদের খপ্পরে না পড়েন।

হাসপাতালের চিকিৎসাসেবা ও নিরাপত্তা জোরদারে নেওয়া অন্যান্য পদক্ষেপের কথাও তুলে ধরেন আসাদুল হাবিব দুলু। তিনি জানান, পুরো হাসপাতালকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া হাসপাতালে একটি স্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন, রাতের বেলা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

চিকিৎসাসেবার পরিধি বাড়াতে আগামী দুই মাসের মধ্যে হাসপাতালের আইসিইউ বেড ১০টি থেকে বাড়িয়ে ২০টিতে উন্নীত করার ঘোষণা দেন মন্ত্রী। একই সঙ্গে সার্বক্ষণিক অস্ত্রোপচার সেবা সচল রাখতে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞের তীব্র সংকট দূর করারও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

লাশ পরিবহনে সিন্ডিকেট ও অনিয়ম রুখতে নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়ে ত্রাণমন্ত্রী বলেন, এখন থেকে লাশবাহী সব অ্যাম্বুলেন্সকে তালিকাভুক্ত করা হবে। দূরত্বের ওপর ভিত্তি করে কিলোমিটারপ্রতি ভাড়ার হার নির্ধারণ করে একটি চার্ট তৈরি করা হবে এবং চালানের মাধ্যমে ভাড়া পরিশোধের ব্যবস্থা করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে হাসপাতালে একটি রোগীবান্ধব পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ এবং জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিরোনাম :
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত ৩১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, বেড়েছে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, গত বছরের চেয়ে বেড়েছে ২ শতাংশ সৌদি আরবে ৯ বাংলাদেশির মৃত্যু আগস্টের প্রথম ৮ দিনেই এলো ৯১ কোটি ডলারের রেমিট্যান্স মার্কিন বাজারে এবার যেতে পারে ঝালকাঠির পেয়ারা অস্ট্রেলিয়ায় তীব্র শীতে চরম বিপর্যয়: তিন রাজ্যে তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা শেষ মুহূর্তে মন্ত্রীর ভাষণ বাতিল, অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস জাতীয় দলের ফুটবলারদের বাফুফে সভাপতির কড়া হুঁশিয়ারি! অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও  পিঠা উৎসব সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত ৩১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, বেড়েছে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, গত বছরের চেয়ে বেড়েছে ২ শতাংশ সৌদি আরবে ৯ বাংলাদেশির মৃত্যু আগস্টের প্রথম ৮ দিনেই এলো ৯১ কোটি ডলারের রেমিট্যান্স মার্কিন বাজারে এবার যেতে পারে ঝালকাঠির পেয়ারা অস্ট্রেলিয়ায় তীব্র শীতে চরম বিপর্যয়: তিন রাজ্যে তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা শেষ মুহূর্তে মন্ত্রীর ভাষণ বাতিল, অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস জাতীয় দলের ফুটবলারদের বাফুফে সভাপতির কড়া হুঁশিয়ারি! অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও  পিঠা উৎসব
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.