আপডেট:
সিঙ্গাপুরে বসেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র!
সিঙ্গাপুরে বসেই পাওয়া যাবে জাতীয় পরিচয়পত্র!
সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসীদের জন্য দারুণ খবর! এখন আর দেশে না এসেই সিঙ্গাপুরে বসে সরাসরি ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নিবন্ধনের সুযোগ মিলছে!
মঙ্গলবার সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন—ভোটার নিবন্ধন ও এনআইডি সেবাকে স্বচ্ছ এবং জনবান্ধব করতে কাজ করছে ইসি। একই সাথে দুর্নীতি ও দালালচক্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার খবরে এই উদ্যোগকেে স্বাগত জানিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা!
আরও ভিডিও
গুতেরেসের অভ্যর্থনায় তারেক রহমান!
ফিফার টুর্নামেন্টে মাঠে নামার আগে দলের সঙ্গে হামজা
হামজা-শোমিত সবাই যোগ দিয়েছেন জাকার্তায়
বাংলাদেশের মেয়ের প্রথম সফর নিয়ে খোলামেলা কথা বলেছেন জর্জিয়া ওয়ারহ্যাম
স্টেট লাইব্রেরী : ইতিহাসের সঙ্গে আড্ডার প্রাণকেন্দ্র
মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক প্রসঙ্গে যা বললেন পররাষ্ট্রপ্রতিমন্ত্রী
তারেক রহমানকে স্বাগত জানাতে ম্যানহাটনে নেতাকর্মীদের সমাবেশ!
