আপডেট:
সিডনিতে নামাজে বাধা দিল পুলিশ!
সিডনির রাস্তায় নামাজ পড়ছিলেন একদল মুসলিম। কিন্তু হঠাৎ মাঝপথেই পুলিশ এসে তাদের জোর করে সরিয়ে দেয়! কেন ঘটেছিল এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনি টাউন হল স্কয়ারে। ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে সেখানে একটি বিশাল বিক্ষোভ সমাবেশ চলছিল। সেই সমাবেশের একপর্যায়ে মুসল্লিরা রাস্তার পাশে নামাজে দাঁড়ান।
মূলত মুসল্লিদের নামাজ পড়ার জন্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের অনুমতি ছিল। কিন্তু মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যরা সেই বার্তা পাননি। উত্তপ্ত পরিস্থিতির কারণে ভুল বোঝাবুঝি হয় এবং তারা নামাজরত অবস্থাতেই মুসল্লিদের ওপর বলপ্রয়োগ করে সরিয়ে দেন।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে নিউ সাউথ ওয়েলস পুলিশ নিজেদের ভুল স্বীকার করে এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়।
আরও ভিডিও
১১ লাখ ৪০ হাজার লোক নেবে কানাডা!আপনি পাবেন কিনা?
আপনার কি ওমরাহ করার স্বপ্ন আছে? সৌদি সরকারের ফ্রিতে যাওয়ার সুযোগ!
অস্ট্রেলিয়ায় বিপদে পড়লে কোথায় পাবেন সহায়তা?
‘সব মুসলিম এক নয় তবে ঘৃণা ছড়ালেই কঠোর ব্যবস্থা’
আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই আবদুল এল সাঈদ
ইরানের শক্তিশালী সলিড-ফুয়েল মিসাইল Sejjil-2! পাল্লা ২ হাজার কিলোমিটার
