সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেবল নির্দেশ পালনই নয়, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জনগণ মানবিক আচরণও প্রত্যাশা করে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজর রাখতে কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি। নিজেরা অন্যের কাছ থেকে যে ধরনের ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও ঠিক তেমন আচরণ করতে হবে।’। বর্তমান সরকারও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তবে জনগণ নির্বাচনে ভোট দিয়ে যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি এখন জনগণের ইশতেহার ও জনগণের দলিল।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে অবস্থিত বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী।

চার মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে শীর্ষ ১০ কর্মকর্তার হাতে তিনি সনদ তুলে দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন প্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সার্বিক সফলতার মূল ভিত্তি হলো দক্ষতা ও সততাপূর্ণ প্রশাসন। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দীর্ঘ একাডেমিক শিক্ষা শেষে এখন অর্জিত জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করার সময় এসেছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে কর্মস্থল ভিন্ন হলেও, জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের সেবা করাই সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘একাডেমিক জ্ঞান অর্জনের পর ব্যবহারিক জীবনে সেই জ্ঞান প্রয়োগের কলাকৌশল তারা প্রশিক্ষণের মাধ্যমে শিখেছেন। তবে জানা বিষয়গুলো কর্মক্ষেত্রে বাস্তবায়নের সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’।

প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে, তবে সেই সমর্থনের বহিঃপ্রকাশ হওয়া উচিত ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়। তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় এবং জনগণের ইশতেহারই তাদের কাজের মূল দলিল। তাই সরকারি কর্মকর্তাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে জনবান্ধব ও ইতিবাচক। এটিই মানবিকতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ।’।

নাগরিক সেবা সহজ করার বিষয়ে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, কোনো আবেদনপত্রে ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুধু ফিরিয়ে না দিয়ে, ভুলটি সংশোধন করার সঠিক উপায় বাতলে দেওয়া প্রশাসনের মানবিক দায়িত্ব। দায়িত্ব পালনের সময় বিধিবদ্ধ আইনের পাশাপাশি মানুষের সাথে মানবিক আচরণকে তিনি আধুনিক প্রশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেন। এ ধরনের বৈশিষ্ট্য শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে। নির্মোহ ভাবে নাগরিক সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের প্রয়োজনে প্রত্যেকেরই কখনো না কখনো অন্যের সহযোগিতার প্রয়োজন হয়।

নিজের পেশাগত মানোন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিক প্রস্তুতিই হলো প্রকৃত পেশাদারিত্ব। কোনো পদই কারও জন্য চিরস্থায়ী নয়, তাই প্রতিটি দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। প্রশাসনের দীর্ঘসূত্রতা কমিয়ে নাগরিকবান্ধব সেবার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে নবীনদের অগ্রণী ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নবীন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল, অফিস ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত রাষ্ট্র রেখে যাওয়া সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

শিরোনাম :
সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সংযুক্ত আরব আমিরাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.