অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় উদযাপন, ১৪ বাংলাদেশি সাংবাদিককে সংবর্ধনা

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট জয় এবং ঐতিহাসিক বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (বিএমএফএ)।
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিদেশের মাটিতে স্মরণীয় জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটি ডারউইনে জয় দিয়ে শুরু হলেও পরবর্তীতে ম্যাকেতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া জয় পাওয়ায় ১-১ সমতায় সিরিজ শেষ হয়। তবুও অজিদের মাটিতে লাল-সবুজের এই সাফল্য দেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মাইলফলক।
ঐতিহাসিক এই সফর কভার করতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের পেশাদারি ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়। গালিব ইবনে রিয়াজের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি হুমায়ুন কবির রোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যারামাট্টা কাউন্সিলের লর্ড মেয়র মার্টিন জাইতারসহ প্রবাসের বিশিষ্ট সাংবাদিক, আইনজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জ্যেষ্ঠ ক্রীড়া আলোকচিত্রী শামসুল হক টিংকুকে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘লাইফটাইম সম্মাননা স্মারক’ এবং অস্ট্রেলীয় এমপি মার্ক ক্রোয়ের তরফ থেকে বিশেষ সার্টিফিকেট দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ক্রিকেটে অবদানের জন্য আরিফুল হাসান সবুজ, তরুণ সংগঠক আতিকুর রহমান সজীব এবং বাংলাদেশ দলের নিয়মিত সমর্থক শোয়েব আলীকে সংবর্ধিত করা হয়।
সংবর্ধনা পাওয়া ১৪ জন সাংবাদিকের তালিকায় ছিলেন, তারেক মাহমুদ (প্রথম আলো), সেকান্দর আলী (সমকাল), তারেক হাসান শিমুল (সময় টিভি), নাহিয়ান বিন জসিম (৭১ টিভি), শিহাব আহসান খান (ক্রিকেট৯৭), মারুফ আল হাসান (যমুনা টিভি), তাসফিক পুলক (ক্রিকেট ফ্রেনজি), ওমর ফারুক (কালবেলা), পার্থ বনিক (চ্যানেল ওয়ান), মাহবুব রিমন (স্টার নিউজ), অনিক জাবের (মাছরাঙা টিভি), মারুস প্রত্যয় (বিডি ক্রাইম) এবং মেজবাহ মিলন (ডেইলি ক্রিকেট)। পেশাগত ব্যস্ততার কারণে সবাই সশরীরে উপস্থিত থাকতে না পারলেও উপস্থিত প্রতিনিধিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।
একই আয়োজনের মধ্য দিয়ে বিএমএফএ-এর নতুন কার্যনির্বাহী কমিটি তাদের যাত্রা শুরু করেছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সময় টিভি ও এখন টিভির সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইমরান হোসেন। প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের ঐক্য বজায় রাখার পাশাপাশি অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সংবাদ, ক্রীড়া ও ঐতিহ্য প্রচারের লক্ষ্য নিয়ে ‘অজ বিডি টিভি’ নামের একটি নতুন ডিজিটাল সংবাদ মাধ্যম চালুর ঘোষণা দেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি।
শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি আরব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি নিতে কেন এত মরিয়া ভারত! হরমুজ প্রণালি চালুর বিষয়ে নতুন ৩ শর্ত দিল ইরান! ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ! নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা ৫৩৮, নিখোঁজ সহস্রাধিক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ: বাংলাদেশি পণ্য রপ্তানিতে প্রভাব ও বাস্তবতা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় উদযাপন, ১৪ বাংলাদেশি সাংবাদিককে সংবর্ধনা বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা প্রত্যাখ্যান নেপালের! কক্সবাজারে হাউসবোট ডুবে নিউজিল্যান্ডের কিশোরের মৃত্যু তিব্বতে আবার প্রলয়ঙ্করী বন্যার উচ্চ ঝুঁকি, উদ্ধারকাজ স্থগিত করল চীন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নয়: সৌদি আরব বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লি নিতে কেন এত মরিয়া ভারত! হরমুজ প্রণালি চালুর বিষয়ে নতুন ৩ শর্ত দিল ইরান! ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ! নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় মৃতের সংখ্যা ৫৩৮, নিখোঁজ সহস্রাধিক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ: বাংলাদেশি পণ্য রপ্তানিতে প্রভাব ও বাস্তবতা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় উদযাপন, ১৪ বাংলাদেশি সাংবাদিককে সংবর্ধনা বিদেশি উদ্ধারকারী দলের সহায়তা প্রত্যাখ্যান নেপালের! কক্সবাজারে হাউসবোট ডুবে নিউজিল্যান্ডের কিশোরের মৃত্যু তিব্বতে আবার প্রলয়ঙ্করী বন্যার উচ্চ ঝুঁকি, উদ্ধারকাজ স্থগিত করল চীন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.