বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলের ‘ভারপ্রাপ্ত মহাসচিব’ পদে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রাজনীতিতে আপসহীন ভূমিকা, সংকটকালের কাণ্ডারি ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে পরিচিত এই জ্যেষ্ঠ নেতাকে ‘ভালোবাসায় মতিহার’ (রাজশাহী ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ইউনিটি)-এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি মো. রাউফুল ইসলাম আকন্দ এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও শুভকামনা জানান।
এক বিবৃতিতে রাউফুল ইসলাম আকন্দ আশা প্রকাশ করে বলেন, রুহুল কবির রিজভী আহমেদের বলিষ্ঠ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে তাঁর সুদৃঢ় পরিচালনায় দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন আগামী দিনে আরও বেগবান হবে।
নতুন এই গুরুদায়িত্ব পালনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি।

