কক্সবাজারে হাউসবোট ডুবে নিউজিল্যান্ডের কিশোরের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের মোহনায় হাউসবোট ডুবে নিখোঁজ হওয়া নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর অ্যালবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩২ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া উপকূলের কাছে সাগরে ভাসমান অবস্থায় স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরের নাজিরারটেক পয়েন্টের কাছে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের ধাক্কায় ‘আইল্যান্ড গার্ল’ নামের একটি কাঠের তৈরি হাউসবোট ভেঙে পানিতে ডুবে যায়। এ সময় বোটে থাকা একই পরিবারের চার নিউজিল্যান্ড নাগরিকের মধ্যে অ্যালবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং ছোট ভাই র্যালফকে (১৩) জীবিত উদ্ধার করা হলেও পানিতে তলিয়ে যায় সাঁতার না জানা অ্যালবার্ট।
উদ্ধার হওয়া র্যালফ জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তারা সমুদ্রপথে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় মা অ্যালবার্টকে লাইফ জ্যাকেট পরাচ্ছিলেন, তবে হয়তো জ্যাকেটের ক্লিপটি ঠিকমতো আটকানো ছিল না। বোটটি ভেঙে সাগরে তলিয়ে গেলে তারা চারজনই পানিতে পড়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, জন এডওয়ার্ড নিজেই নকশা করে দেশীয় কারিগরদের দিয়ে এই হাউসবোটটি তৈরি করেছিলেন। গত প্রায় আড়াই বছর ধরে এই পরিবারটি কক্সবাজারের নূনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি এলাকায় ওই বোটে বসবাস করে সাগরে ভ্রমণ করে আসছিল।
শিরোনাম :
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! নিজেকে জীবিত প্রমাণে ৯ বছর ধরে লড়ছেন প্রবীণ নাগরিক ‘পিংক বাসে’ পর্যাপ্ত যাত্রী সংকট, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক! নিজেকে জীবিত প্রমাণে ৯ বছর ধরে লড়ছেন প্রবীণ নাগরিক ‘পিংক বাসে’ পর্যাপ্ত যাত্রী সংকট, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে মসজিদে আজান দিতে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু সৌদিগামী আটকে পড়া যাত্রীদের বিকল্প রুট দিল বিমান! সৌদি বিমানবন্দরে বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে আড়াই বিলিয়ন ডলারের বেশি এআইকে অন্ধভাবে বিশ্বাস করবেন না: সতর্ক করলেন মাইক্রোসফটের সিইও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অনিশ্চয়তার মাঝে বিশ্ববাজারে তেলের দাম কমলো দেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৫ বিলিয়ন ডলার ছুল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.