রাশিয়ার গভীরে ইউক্রেনের ড্রোন হামলা, দুটি তেল শোধনাগারে আগুন

রাশিয়ার সীমানার বেশ গভীরে দুটি তেল শোধনাগার এবং কৃষ্ণসাগরে রুশ টহল নৌযান ও তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, মস্কোর যুদ্ধ তহবিলের মূল উৎস তেল রাজস্ব কমানোই এই অভিযানের লক্ষ্য।

আক্রান্ত তেল শোধনাগার দুটির মধ্যে বাশকোর্তোস্তান প্রজাতন্ত্রের 'বাশনেফট-নোভোইল' শোধনাগারটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৩০০ কিলোমিটার (৮০৮ মাইল) দূরে অবস্থিত। অন্য শোধনাগারটি হলো ইয়ারোস্লাভল অঞ্চলের 'স্লাভনেফট-ইয়ানোস', যা সীমান্ত থেকে প্রায় ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দূরে। ইয়ারোস্লাভলের গভর্নর মিখাইল এভরায়েভ জানান, রাতভর ৯৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে ড্রোনের ধ্বংসাবশেষ তেল শোধনাগারের স্টোরেজ ট্যাংকে পড়লে সেখানে আগুন ধরে যায়। এই ঘটনাকে তিনি "শত্রুপক্ষের সবচেয়ে বড় ড্রোন হামলা" বলে অভিহিত করেছেন এবং এতে চারজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।

বাশকোর্তোস্তান কর্তৃপক্ষ অবশ্য ৫ আগস্টের এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে, স্লাভনেফট-ইয়ানোস শোধনাগার থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেখানে অন্তত চারটি স্থানে আগুন লেগেছে।

এই অভিযানের পাশাপাশি কৃষ্ণসাগরে রাশিয়ার দুটি সামরিক টহল বোট এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানিতে ব্যবহৃত বেশ কয়েকটি ছায়া নৌযানে (শ্যাডো ফ্লিট) আঘাত করা হয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, "রাশিয়াকে অবশ্যই শান্তির পথ বেছে নিতে হবে।" ইউক্রেনের এই হামলাগুলো কূটনীতির সম্ভাবনাকে আরও জোরদার করছে বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে, রাশিয়ার সামরিক বাহিনী দাবি করেছে যে তারা রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৬০৫টি ড্রোন ভূপাতিত বা প্রতিহত করেছে।

এদিকে, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। খেরসনের আঞ্চলিক প্রধান ওলেক্সান্ডার প্রোকুদিন জানান, একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ হামলার পর পুরো শহরটি অন্ধকারে তলিয়ে যায়। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বালাকলিয়ায় আবাসিক এলাকায় রুশ ড্রোনের আঘাতে তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ৩ জন নিহত হন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা ডিএসএনএস।

খারকিভ অঞ্চলের লোজোভা ট্রেন স্টেশনে ড্রোন হামলায় আরও ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আঞ্চলিক প্রধান ওলেহ সিনহুবভ। এছাড়া মধ্য ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় ৫ জন এবং ওদেসা বন্দরে দুটি কার্গো জাহাজে রাশিয়ার আঘাতে ১ জন নিহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় দেশই প্রধান শহর, জ্বালানি অবকাঠামো এবং গুদামগুলোকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে। দীর্ঘ যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগ প্রায় স্থবির হয়ে থাকলেও এবং যুদ্ধ বন্ধের সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও এই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.