যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
ঝকমকে শহর লন্ডনের খালের জলে থরে থরে সাজানো রঙের ভিন্নতা। আপাতদৃষ্টিতে এটি রূপময় প্রকৃতির কোনো চিত্রকর্ম মনে হলেও, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে এক কঠিন বাস্তবতা। লন্ডনে দিন দিন বাড়ি ভাড়া ও জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হতে থাকায়, আবাসন সংকটের বিকল্প হিসেবে অনেকেই এখন বেছে নিচ্ছেন খালের জলে ভাসমান এই হাউসবোট জীবন।
গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ স্থায়ীভাবে নৌকায় বসবাস করছেন। স্থায়ীভাবে নোঙর ফেলে নির্দিষ্ট স্থানে থাকা কিংবা যাযাবরদের মতো প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে এক খাল থেকে অন্য খালে ঘুরে বেড়ানো দুই ধরনের পথই বেছে নিচ্ছেন এখানকার মানুষ। কিন্তু শান্ত-সুনিবিড় এই লাইফস্টাইলের পেছনে লুকিয়ে আছে নানা প্রতিকূলতা।
কঠিন নৌ-আইন মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধা এখানে অনেকটাই সীমিত। তবে নিজেদের চাহিদা মেটাতে সোলার প্যানেল আর স্থানীয় কাউন্সিলের নানা বিকল্প সহায়তায় এই সংকট সামাল দিচ্ছেন বোট-বাসিন্দারা।
অতিরিক্ত ব্যয় বাঁচানো এবং প্রকৃতির সান্নিধ্যে থাকার তীব্র ইচ্ছাই এই মানুষকে টিকিয়ে রেখেছে পানির ওপরের এই আবাসে। বিশেষজ্ঞরা মনে করছেন, লন্ডনের এই অর্থনৈতিক চাপে আগামীতে খালের বুকে ভাসমান বাসাবাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
আরও ভিডিও
প্রায় ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হচ্ছে!
অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
স্বপ্ন পূরণ! প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে হারমোনিয়াম পেল ক্ষুদে শিল্পী অনুশ্রী
