আপডেট:

হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ, হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আডনক’ (ADNOC)-এর একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় আকস্মিক এই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।

প্রতিবেদন নিশ্চিত করে আমিরাতের সংবাদ সংস্থা ‘ওয়াম’ জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে কৌশলগত কারণে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ কিংবা হামলার সুনির্দিষ্ট স্থানের বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে। এমনকি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই প্রণালি দিয়ে। এই হামলায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বড় অস্থিরতার শঙ্কা তৈরি হলো।

মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কি বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান!

আরও ভিডিও

শিরোনাম :
বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে সিলেটের মাঠে ইতিহাস! প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের! সৌদি আরবের পর্যটন ভিসায় যুক্ত হলো নতুন সুবিধা! সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি! গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর! প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দেখে নিন ঢাকার অবস্থান! ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা! বিদেশে বিভিন্ন বাংলাদেশ দূতাবাসে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত তাওহীদের ডাবল সেঞ্চুরিতে সিলেটের মাঠে ইতিহাস! প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের! সৌদি আরবের পর্যটন ভিসায় যুক্ত হলো নতুন সুবিধা! সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির প্রাণহানি! গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর! প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, দেখে নিন ঢাকার অবস্থান! ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.