ফ্রান্সে দাবানলে বাস্তচ্যুত হাজারো মানুষ, স্পেনে জরুরি অবস্থা জারি

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যাপ ফেরাট উপদ্বীপ জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পুরো এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, গত মঙ্গলবার থেকে শুরু হয়ে অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে থাকা দাবানলকে স্থানীয় প্রিফেক্ট ‘এক্সএক্সএল ফায়ার’ বা সর্বোচ্চ পর্যায়ের বর্ণনা করেছেন।

দাবানলে এরমধ্যে প্রায় ২৫,০০০ একর বনভূমি ছাই হয়ে গেছে। এ ছাড়া আগুনে এখন পর্যন্ত ৫৩টি বাড়িঘর এবং একটি ক্যাম্পসাইট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় প্রায় ২,০০০ ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।

একদিকে আটলান্টিক মহাসাগর এবং অন্যদিকে আরকাশন উপসাগরে ঘেরা ক্যাপ ফেরাট উপদ্বীপ থেকে উচ্ছেদ তদারকি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়াজ।

তিনি জানান, ৪০ হাজারেরও বেশি মানুষকে উক্ত উপদ্বীপ এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে বা সরিয়ে নেওয়ার কাজ চলছে। উপদ্বীপের একমাত্র প্রধান সড়ক বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে সমুদ্রপথ ব্যবহার করা হচ্ছে।

ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মার্ক ভার্মিউলেন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরে আগুন দ্রুত গতিতে আশপাশের লোকালয়ে ছড়িয়ে পড়ে।

এদিকে আটলান্টিক উপকূলের আরও দক্ষিণে ফ্রান্সের ল্যান্ডেস অঞ্চলের বিস্কারোস শহরের কাছে বৃহস্পতিবার দুপুরে শুরু হওয়া অপর এক দাবানলে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। বিস্কারোস থেকে ১৮,০০০ এবং প্যারেন্টিস-এন-বর্ন থেকে ৫,০০০ সহ মোট ২৩,০০০ মানুষকে বাড়িঘর, সামার ক্যাম্প ও নার্সিং হোম থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ‘উত্তেজনাকর’ বলে মন্তব্য করেছেন। সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ফ্রান্সে বিশেষ বিমান ও হেলিকপ্টার পাঠিয়েছে।

অপরদিকে, স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশের কয়েকটি বনাঞ্চলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পরিস্থিতিকে “অত্যন্ত আশঙ্কাজনক” উল্লেখ করে দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের ‘কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’-এর তথ্য মতে, ১৯৮০-এর দশকের পর থেকে ইউরোপ বিশ্বের অন্যান্য অঞ্চলের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে। অতিরিক্ত তাপদাহ ও শুষ্ক আবহাওয়া দক্ষিণ ইউরোপের বনাঞ্চলগুলোকে দাবানলের জন্য অত্যন্ত বিপজ্জনক জ্বালানিতে পরিণত করেছে।

শিরোনাম :
ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.