চাঁদপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে দুই যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি স্থানে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ঘটে যাওয়া এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি ঘটনাই প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, ছেংগারচর পৌরসভার মুল্লুক মাঝিরকান্দি গ্রামের ছলু সরকারের ছেলে স্বাধীন (২৫) গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঋণের চাপে সবার অজান্তে গ্রামের একটি পরিত্যক্ত গরুর খামারে বিষজাতীয় ট্যাবলেট সেবন করেন। মৃত্যুর আগে তিনি ভয়েস কলে তার বন্ধু আশরাফুলকে ঋণ পরিশোধ করে দেওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে আশরাফুল ও সৈকত তাকে উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী আয়েশা, বাবা ছলু সরকার ও স্বজনরা পুলিশকে জানিয়েছেন, এ ঘটনায় তাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই এবং বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করেছেন।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার দিগলীপাড় পার প্রধান বাড়ি এলাকায় নিজ বাড়ির পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি নূর মোহাম্মদের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ এবং স্ত্রী অন্যত্র চলে যাওয়ার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সাব্বির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, দুটি মৃত্যুর ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রাথমিকভাবে উভয় ঘটনাই আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবুও প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, যে কোনো ধরনের পারিবারিক, সামাজিক বা মানসিক সংকটে হতাশ না হয়ে পরিবারের সদস্য, স্বজন কিংবা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা প্রয়োজন। জীবন অমূল্য, যেকোনো সংকটের সমাধান রয়েছে।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.