লন্ডনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে ‘বিপ্লব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে এই সমাবেশের আয়োজন করে ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’।

সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন এলায়েন্সের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার বদরে আলম দিদার এবং সদস্য সচিব শাহরিয়ার আলম শিপার। ‘৩৬ জুলাই এলায়েন্স, ইউকে’-এর কনভেনর আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিষয়ে সরকারের করণীয় এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গ্লোবাল ভয়েস অব জাস্টিসের সভাপতি ড. হাসনাত হোসাইন এমবিই। তিনি তার বক্তব্যে বলেন, জাতির কাছে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের ওয়াদা করেছেন। এই সনদ বাস্তবায়ন না করলে তিনি ওয়াদা বরখেলাফকারী হিসেবে চিহ্নিত হবেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের প্রধান মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। তিনি তার বক্তব্যে সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে এবং এর দায় বিএনপিকেই নিতে হবে।

শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার অ্যান্টার্কটিকায় মাইনাস ৪৩ ডিগ্রিতে অস্ট্রেলিয়ার দুঃসাহসিক বিমান উদ্ধার অভিযান পাকিস্তান সিরিজের দল ঘোষণা: ইনজুরিতে বেথেল, ফিরেছেন পোপ ও লরেন্স চট্টগ্রামে ৮০% বেসরকারি হাসপাতাল-স্কুলে পার্কিং নেই, সিডিএর এক মাসের আলটিমেটাম টেনেসি গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে জয়ী মারশা ব্ল্যাকবার্ন ইয়েমেনে সরকারি ক্যাম্পে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত এডিনবরা উৎসবে আমান্ডা নক্সের নাটক ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড় ল্যাঙ্কাশায়ারের সাথে ৬ ম্যাচের চুক্তি করলেন নোমান আলী ওসাসুনার বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করলেন নাপোলির ম্যাকটমিনে দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার অ্যান্টার্কটিকায় মাইনাস ৪৩ ডিগ্রিতে অস্ট্রেলিয়ার দুঃসাহসিক বিমান উদ্ধার অভিযান পাকিস্তান সিরিজের দল ঘোষণা: ইনজুরিতে বেথেল, ফিরেছেন পোপ ও লরেন্স চট্টগ্রামে ৮০% বেসরকারি হাসপাতাল-স্কুলে পার্কিং নেই, সিডিএর এক মাসের আলটিমেটাম টেনেসি গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে জয়ী মারশা ব্ল্যাকবার্ন ইয়েমেনে সরকারি ক্যাম্পে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত এডিনবরা উৎসবে আমান্ডা নক্সের নাটক ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড় ল্যাঙ্কাশায়ারের সাথে ৬ ম্যাচের চুক্তি করলেন নোমান আলী ওসাসুনার বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করলেন নাপোলির ম্যাকটমিনে