সাবেক বিশ্বজয়ী অধিনায়ক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি আর বেঁচে নেই?
সাবেক বিশ্বজয়ী অধিনায়ক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কি আর বেঁচে নেই?
হঠাৎ করেই এমন এক গুঞ্জনে থমথমে পুরো পাকিস্তান!
গুঞ্জনের সূত্রপাত যুক্তরাষ্ট্রে বসবাসকারী সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খানের একটি দাবিতে।
সামরিক সূত্রের বরাত দিয়ে তিনি জানান, আদিয়ালা জেলে বন্দি থাকা পিটিআই প্রতিষ্ঠাতা আর বেঁচে নেই!
খবরটি ছড়াতেই ক্ষোভে ফেটে পড়েছে ইমরান খানের দল পিটিআই।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরানের বোন, আইনজীবী ও চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে ইমরান খান জীবিত আছেন কি না, তার প্রমাণ না পেলে ২০ লাখ সমর্থক নিয়ে ইসলামাবাদ ঘেরাওয়ের হুশিয়ারি দিয়েছে তারা!
তবে পাকিস্তান সেনাবাহিনী ও সরকার ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
কিন্তু পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদের প্রবেশপথে ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী।
২০২৩ সাল থেকে কারাগারে বন্দি ৭৩ বছর বয়সী ইমরান খান। তবে এবার দীর্ঘদিন স্বজনদের দেখা করতে না দেওয়ায় পুরো পাকিস্তান জুড়ে এখন চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে!
নতুন নতুন তথ্য পেতে DGEN NEWS এর সঙে থাকুন ধন্যবাদ সকলকে।
আরও ভিডিও
‘সব মুসলিম এক নয় তবে ঘৃণা ছড়ালেই কঠোর ব্যবস্থা’
আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই আবদুল এল সাঈদ
ইরানের শক্তিশালী সলিড-ফুয়েল মিসাইল Sejjil-2! পাল্লা ২ হাজার কিলোমিটার
ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে বিরোধ, মনিরামপুরে জামায়াত নেতাকে জুতা পেটা!
টিভিতে গাড়ির গতি দেখে মামলা দিচ্ছে পুলিশ!
বিএনপির সভায় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান! মুহূর্তেই উত্তেজনা, মাইক কেড়ে নিলেন সাবেক আহ্বায়ক
