যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত তার পরিচয়পত্র পেশ করেছেন। স্থানীয় সময় সোমবার লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ডিপ্লোম্যাটিক কোরের সহকারী মার্শাল সারাহ বৃটন ওবিইর কাছে তিনি এই নথিপত্র জমা দেন।
দেশটির রাজার কাছে চূড়ান্ত পরিচয়পত্র পেশ করার আগে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হলো। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে তার কূটনৈতিক দায়িত্ব পালনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বহুমুখী অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন হাইকমিশনার মুহাম্মদ আব্দুল মুহিত।

