লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জামান খসরু। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ সাদিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে একটি আদর্শিক রাজনীতির ধারা প্রবর্তন করেছিলেন। জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও প্রাসঙ্গিক। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ, সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাবেক উপদেষ্টা মো. রফিক উল্লাহ। এছাড়া আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মুজিব, আক্তার হোসেন, এম এ মুকিত, এমদাদ হোসেন টিপু, তাজুল ইসলাম, শহিদুল ইসলাম মামুন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, মিসবাহুজ্জামান সোহেল, হাসনাত কবির রিপন, সালেহ গজনবী, ফেরদৌস আলম, সেলিম আহমেদ, শামীম আহমেদ ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ জিয়ার স্মৃতি ও বিএনপির আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের ঐক্য সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শিরোনাম :
মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে ভুক্তভোগী কর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: নতুন মোড়কে একই বাহিনীর আশঙ্কা টিআইবির আসন্ন জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের সফর নিয়ে প্রস্তুতি সভা বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মিলল তিন দিন পর মালয়েশিয়ায় সেকেন্ড হোম: বাংলাদেশিদের বিনিয়োগ ও অর্থ পাচারের উদ্বেগ লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়া যেতে না পেরে কাওরান বাজারে ভুক্তভোগী কর্মীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ স্পেনের মাদ্রিদে গ্যারেজে অগ্নিকাণ্ড: প্রাণ হারালেন ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৭৭০ অভিবাসী আটক র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন: নতুন মোড়কে একই বাহিনীর আশঙ্কা টিআইবির আসন্ন জাতীয় নির্বাচনে প্রক্সি ভোটের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা নিউ ইয়র্কে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের সফর নিয়ে প্রস্তুতি সভা বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মিলল তিন দিন পর মালয়েশিয়ায় সেকেন্ড হোম: বাংলাদেশিদের বিনিয়োগ ও অর্থ পাচারের উদ্বেগ লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.