যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতার শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ১২ মাসব্যাপী একটি বিশেষ গবেষণা ও ঐতিহ্য সংরক্ষণ প্রকল্পের ঘোষণা দিয়েছে দাতব্য সংস্থা ‘ইস্টহ্যান্ডস’। দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের অর্থায়নে এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হবে। গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের ইতিহাস কেবল সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সীমাবদ্ধ নয়। এসব উপকরণ সংগ্রহ, যাচাই ও সংরক্ষণ করাই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

ইস্টহ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন গবেষণা সমন্বয়কারী সাঈম চৌধুরী। তিনি জানান, প্রাথমিক গবেষণায় ১৯১৬ সালে প্রকাশিত ‘সত্যবাণী’ পত্রিকাটিকে বিলেতে বাংলা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভিত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বিলেতে বাংলা সংবাদপত্রগুলো অভিবাসী বাংলাদেশিদের অধিকার আদায়ে সংগ্রাম, বর্ণবাদবিরোধী আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে সময়ের আবর্তে এই ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ নথি, ব্যক্তিগত সংগ্রহে থাকা পুরোনো সংবাদপত্র ও ছবি এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে কারও সংগ্রহে পুরোনো বাংলা সংবাদপত্র, ছবি, চিঠি, প্রকাশনাসংক্রান্ত নথি বা গবেষণায় কাজে আসতে পারে এমন কোনো উপকরণ থাকলে তা দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। যথাযথ সংরক্ষণের অভাবে পুরোনো সংবাদপত্র, নথি ও অন্যান্য দলিল নষ্ট হয়ে যাচ্ছে।

প্রকল্প ব্যবস্থাপক আ স ম মাসুম ভিডিও উপস্থাপনার মাধ্যমে ছয়টি প্রধান কার্যক্রমের কথা জানান। এর মধ্যে রয়েছে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে একটি গ্রন্থ প্রকাশ, প্রবীণ সম্পাদক ও সাংবাদিকদের জীবনসংগ্রাম নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত ডিজিটাল আর্কাইভ তৈরি। এছাড়া, প্রবীণ পাঠকদের অভিজ্ঞতার মৌখিক ইতিহাস রেকর্ড করা, লন্ডনের টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে ঐতিহাসিক দলিলপত্র স্থায়ীভাবে সংরক্ষণ এবং লন্ডন ও বার্মিংহামে দুটি প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির সাফল্য কামনা করে আয়োজনে বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, মোয়াজ্জেম হোসেন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী, মাহবুব রহমান, সাবেক সভাপতি মুহাম্মদ জুবায়ের, ‘দেশ’ সম্পাদক তাইসির মাহমুদ, কবি দিলু নাসের এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হক। প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন সাংবাদিক রহমত আলী, আজিজুল আম্বিয়া, আফজাল হোসেন, আলাউর রহমান শাহীন, এনাম চৌধুরী, সাজু আহমেদ এবং জয়নাল আবেদীন। অনুষ্ঠানে ইস্টহ্যান্ডসের ট্রাস্টি বাবলুল হক এবং সংস্থার সদস্য আহাদ চৌধুরী বাবু, পলি রহমান, সালেহ আহমদ, হাসনাত চৌধুরী ও মোহম্মদ কিনু উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, বর্তমান ডিজিটাল ও মোবাইল সাংবাদিকতার যুগে এই প্রকল্প বাঙালি কমিউনিটির আত্মপরিচয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় মাইলফলক হয়ে থাকবে। এই মহতী উদ্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে এবং ব্যক্তিগত সংগ্রহে থাকা পুরোনো সংবাদপত্র, ছবি, চিঠি বা গবেষণায় সহায়ক কোনো নথিপত্র দিয়ে সহায়তা করার জন্য কমিউনিটির প্রতি আহ্বান জানিয়েছে ইস্টহ্যান্ডস।

শিরোনাম :
তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ নিউ ইয়র্কে বিচার ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে আলোচনা কানাডায় ভিসা জালিয়াতি: পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা সিবিএসএ-এর তুরস্কে কোরআন শিক্ষা বৃত্তিতে বাংলাদেশ থেকে সাত নারী শিক্ষার্থী যুক্তরাজ্যে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দ্বিতীয় দুর্গোৎসব যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত যুক্তরাজ্যে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত সিপাহি-জনতার বিপ্লবই বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী রোববার অস্ট্রেলিয়ায় এবিজেএ-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন টানা দ্বিতীয়বার কুইন্স কমনওয়েলথ পদক জয়ী আনান মুস্তাফিজ নিউ ইয়র্কে বিচার ব্যবস্থা ও গণতন্ত্র নিয়ে আলোচনা কানাডায় ভিসা জালিয়াতি: পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা সিবিএসএ-এর
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.