কাহারোলে শিক্ষার্থীদের মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চারা বিতরণ

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী ২ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার আল-আজহার ইসলামিক একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেয় আস-সুন্নাহ ফাউন্ডেশন।

এই কর্মসূচিতে একাডেমির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের প্রত্যেকের হাতে একটি করে চারা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার ইসলামিক একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিনাজপুর অঞ্চলের বৃক্ষরোপণ কর্মসূচির তত্ত্বাবধায়ক রোকনুজ্জামান, সুমন, আব্দুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে একাডেমির পরিচালক জাকিরুল ইসলাম বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মাহর কল্যাণে সুন্নাহভিত্তিক বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশজুড়ে ২ লাখ চারা বিতরণের এই প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এমন উদ্যোগ নিলে পরিবেশের সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল হতে হবে।”

একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন। বনায়ন সম্প্রসারণে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, কেবল চারা বিতরণেই এ কর্মসূচির লক্ষ্য সীমাবদ্ধ নয়, বরং সঠিক পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও টেকসই সমাজ গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। তারা শিক্ষার্থীদের নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস হরমুজ প্রণালিতে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.