সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে এ দেশে কেউ বাস করতে পারবে না। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন এবং আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মাঝি উপস্থিত ছিলেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর এই সময়ে যদি আমরা আমাদের কমিটমেন্টে ব্যর্থ হই, তাহলে শুধু আমরাই শেষ হব না, আপনারাও সবাই শেষ হবেন। তিনি আরও বলেন, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। তাই সবাইকে বাড়িতে না থেকে ঠিকমতো ডিউটি পালন করার নির্দেশ দেন তিনি। অনিয়মিত কাজের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, আপনাদের অনুরোধ করে বলছি, এরপরও যদি অনিয়মিতভাবে কাজ করেন, তাহলে অস্ত্র তো একটা রয়েছেই—টার্মিনেশন অথবা সাসপেনশন তো করবই। আমরা এখন অনেক কঠোর পদক্ষেপ নেব। যতদিন আমাদের নরম থাকার কথা ছিল, আমরা নরম থেকেছি। কিন্তু এখন আর নরম থাকার উপায় নেই।

এর আগে মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ওয়ার্ড ঘুরে রোগীদের সমস্যার কথা শোনেন। তিনি হাসপাতালের রান্নাঘর, টয়লেট, স্টোররুম ও অপারেশন থিয়েটার পরিদর্শন করে কোনো সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সামনের দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নরমাল ডেলিভারি চিকিৎসাসেবা না থাকায় তিনি 'মডার্ন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক' সিলগালা করে দেন। এছাড়া 'পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার' বন্ধ ঘোষণা করে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর নির্দেশ দেন। অন্যথায় সাত দিন পরে সেটিও সিলগালা করার ঘোষণা দেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্লিনিক দুটি পরিদর্শনে এসে আমরা কোনো ধরনের লাইসেন্স পাইনি। এমনকি তাদের নরমাল ডেলিভারি সেবাও ছিল না। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের পুরোনো ক্ষতিগ্রস্ত ভবন দ্রুত অপসারণ এবং সিজারিয়ান অপারেশনের কার্যক্রম পুনরায় শুরুর আশ্বাস দেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ক্লিনিক দুটি পরিদর্শনে এসে আমরা কোনো ধরনের লাইসেন্স পাইনি। এমনকি তাদের নরমাল ডেলিভারি সেবাও ছিল না। এছাড়াও বিভিন্ন অনিয়ম আমরা পেয়েছি। তাই ৭ দিন বন্ধ রাখার কথা বলেছি। এর মধ্যে কাগজপত্র দিতে পারলে আবার চালু হবে। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’

শিরোনাম :
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.