গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দিল ইসরায়েলি মন্ত্রিসভা

গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী ‘বোর্ড অব পিস’-এর আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি সরকারের কয়েকজন মন্ত্রী এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা ও দ্বিধা প্রকাশ করলেও শেষ পর্যন্ত মন্ত্রিসভায় এটি পাস হয়।

ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে ভূখণ্ডটি পরিচালনার জন্য গঠিত চারটি সংস্থার একটি হলো এই আইএসএফ। ২০২৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে এই পরিকল্পনাটি অনুমোদিত হয়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইয়োম’ জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্যভির এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দেন। তবে পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এই সিদ্ধান্তের পক্ষে মত দিয়ে বলেন, এটি একটি আন্তর্জাতিক পরিকল্পনা। ইসরায়েলের পক্ষ থেকে এই পরিকল্পনা নস্যাৎ করা ঠিক হবে না।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ (KAN) জানিয়েছে, মন্ত্রিসভার এই অনুমোদনের ফলে দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে এই আন্তর্জাতিক বাহিনীর একটি সদর দফতর বা হেডকোয়ার্টার স্থাপনের সবুজ সংকেত মিলেছে। গাজার জন্য ‘বোর্ড অব পিস’-এর প্রধান দূত নিকোলে ম্লাদেনভ এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, এটি গাজাকে স্থিতিশীল ও নিরস্ত্রীকরণ এবং একটি কার্যকর ফিলিস্তিনি অন্তর্বর্তীকালীন প্রশাসনের দিকে এগিয়ে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

ইসরায়েলের ‘চ্যানেল ১২’ একটি বেনামী রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার বাইরের এলাকাগুলোতে এই আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের অনুমোদন দিয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ‘ইয়েলো লাইন’ বা হলুদ কংক্রিটের ব্লক দিয়ে একটি কাল্পনিক সীমানা চিহ্নিত করা হয়েছিল, যা ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এলাকা থেকে তাদের দখলে থাকা অংশকে আলাদা করেছে। বর্তমানে গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা ইসরায়েলের দখলে রয়েছে।

ইসরায়েলি সূত্রগুলো দাবি করেছে, কোন কোন দেশ গাজায় সেনা পাঠাতে পারবে তা অনুমোদনের একমাত্র অধিকার কেবল ইসরায়েলের রয়েছে। এছাড়া ‘ইয়েদিওথ আহরোনথ’ পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, হামাস নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত হলুদ রেখার নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় তেল আবিব। গাজায় যেকোনো আন্তর্জাতিক বাহিনীর প্রবেশের জন্য প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর আলাদা অনুমোদনের প্রয়োজন হবে।

অন্যদিকে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের বাধ্যবাধকতাগুলো পূরণ না করে কেবল তাদের নিরস্ত্রীকরণের দাবি জানানো ট্রাম্পের গাজা পরিকল্পনার পরিপন্থী। হামাস প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করলেও, ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। চুক্তির দ্বিতীয় ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজার পুনর্গঠন এবং ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েল আগে নিরস্ত্রীকরণের ওপর জোর দিচ্ছে।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজায় একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের জন্য যুক্তরাষ্ট্র তার আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করবে। এই বাহিনী ফিলিস্তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবে এবং মিশর ও জর্ডানের সাথে পরামর্শ করে কাজ করবে। এছাড়াও তারা ইসরায়েল ও মিশরের সাথে সমন্বয় করে গাজার সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং অবৈধ অস্ত্র প্রবেশ রোধ করতে কাজ করবে।

শিরোনাম :
পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.