জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে নরসিংদীতে জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী সদর উপজেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

নরসিংদী সদর উপজেলা শাখার আমীর মো. মাহফুজ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ইলিয়াসুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি আকবর হোসেন আকন্দ, চিনিশপুর ইউনিয়ন পূর্ব শাখার আমীর অধ্যক্ষ বশির উদ্দিন এবং মিডিয়া শাখার প্রতিনিধি হাসিবুল হাসান অনিক।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। তারা অভিযোগ করেন, ওই সময়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া কোটা ব্যবস্থার অপব্যবহার করে দলীয় লোকজনকে নিয়োগ, স্বজনপ্রীতি এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগও তোলেন তারা।

বক্তারা আরও বলেন, এমন পরিস্থিতিতে দেশের তরুণ, যুবক ও ছাত্রসমাজ রাজপথে নেমে আসে। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতা প্রাণ দিয়েছেন এবং লাখো মানুষ আহত হয়েছেন। অনেকে চোখ, হাত কিংবা পা হারিয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। আহত ও শহীদদের পরিবারের যথাযথ মূল্যায়ন ও দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। বক্তারা জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এবং সংবিধান সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করার দাবি জানান।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং তাদের পরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শিরোনাম :
ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.