যশোরে চাঁদা দাবি ও যৌন নিপীড়নের চেষ্টাকালে গৃহবধূর দায়ের কোপে সন্ত্রাসী নিহত

যশোরে নিজ বাড়িতে ঢুকে চাঁদা দাবি এবং যৌন নিপীড়নের চেষ্টার শিকার হয়ে আত্মরক্ষার্থে গৃহবধূর দায়ের কোপে জিতু (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। জিতু শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং পুলিশি খাতায় তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত ১১টার দিকে শহরের বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় গুরুতর আহত অবস্থায় জিতুকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পায় কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে গভীর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নড়াইলের তুলারামপুর এলাকায় তার মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ শুকরান বেগম (৫২) জানান, বুধবার রাতে জিতু জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে তার ছেলে সুমন হোসেনের (২৮) কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিতু ধারালো অস্ত্র দিয়ে সুমনকে আঘাত করে। ছেলেকে রক্ষা করতে গিয়ে শুকরান বেগম নিজেও গুরুতর আহত হন। একপর্যায়ে জিতু তার পুত্রবধূকে যৌন নিপীড়নের চেষ্টা করলে আত্মরক্ষার্থে শুকরান বেগম ঘরে থাকা একটি দা দিয়ে তাকে পাল্টা আঘাত করেন। এ ঘটনায় শুকরান বেগম ও তার ছেলে সুমন হোসেন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের মাধ্যমেই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য জিতুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শিরোনাম :
বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.