রাষ্ট্রপতিকে পালানোর সুযোগ দেওয়া যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় সংসদের বিরোধী দলীয় চীপ হুয়িপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বিএনপি অসুস্থতার নাম করে রাষ্ট্রপতিকে পদত্যাগের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, বিএনপির উচিত ছিল ক্ষমতায় এসেই এই দুর্নীতিবাজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা এবং তার বিচার নিশ্চিত করা। নাহিদ ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাকে বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না; অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।

শুক্রবার নেত্রকোনা জেলার খালিয়াজুরি ও মোহনগঞ্জ উপজেলায় পদযাত্রা শেষে রাত ৯টার দিকে নেত্রকোনা পুরাতন ডিসি অফিস মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির তীব্র সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে তারা ৩১ দফা কর্মসূচির মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সব ভুলে এখন কেবল ক্ষমতা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও লুটপাটে মগ্ন। তার অভিযোগ, বিএনপির লোকজন জেলায় জেলায় জমি দখল, ভূমি দখল ও টেন্ডারবাজি শুরু করেছে এবং ভুয়া মামলা দিয়ে বাণিজ্য করছে।

তিনি আরও বলেন, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোট ও জুলাই সনদের বিরুদ্ধে কথা বলছেন। আমরা বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, ওসমান হাদি হত্যার বিচার করতে হবে এবং ভারতকে সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ করতে বাধ্য করতে হবে। সংসদে মাত্র ৬ জন সদস্য থাকা সত্ত্বেও আমরা সংসদের ভেতরে ও বাইরে ন্যায়বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাব। আমরা আর কাউকে ফ্যাসিস্ট হতে দেব না এবং সকল ফ্যাসিস্টের বিচার চাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সভায় বলেন, বিএনপি ক্ষমতায় এসেই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ দখল করেছে, কিন্তু দেশ পরিচালনার যথাযথ দায়িত্ব পালন করছে না। তিনি অভিযোগ করেন, সারা দেশে মাদকের ব্যবসা চলছে এবং যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে, তারাই রাতে এই ব্যবসার সাথে জড়িত। এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান তিনি।

নেত্রকোনা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতিকার শামীমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক সোহাগ মিয়া প্রীতম ও সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান।

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০: ৩১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০০: ৪০

শিরোনাম :
পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ মসজিদের মাইক অপসারণ ঘিরে বিতর্ক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ মুসলিম নেতারা ১১ আগস্ট থেকে শুরু হচ্ছে জাতীয় জনশুমারি, অংশ নেওয়া বাধ্যতামূলক
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.