ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য ও যানজট রোধে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত ও অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্র-জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে শহরের বিশৃঙ্খলা নিরসনে কঠোর পদক্ষেপের দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, এ. মোনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক এবং কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, শহরে লাইসেন্সধারী অটোরিকশার তুলনায় দুই থেকে তিন গুণ বেশি অবৈধ অটোরিকশা চলাচল করছে। শহরের বিভিন্ন স্থানে অনুমোদনহীন স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট ও বিশৃঙ্খলা চরম আকার ধারণ করেছে, যা নগরজীবনকে দুর্বিষহ করে তুলেছে। ট্রাফিক পুলিশ এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর বিষয়টি তুলে ধরে বক্তারা বলেন, শহরের অধিকাংশ সড়কের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। সমাবেশ থেকে লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং শহরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

শিরোনাম :
নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠক নিউইয়র্কে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বুধবারে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি! রাতের অনিষ্ট ও শয়তানের প্রভাব থেকে বাঁচতে ঘুমানোর আগের বিশেষ আমল ইউরোপের সঙ্গে সম্পর্ক বাড়াতে এয়ারবাস কেনা সরকারের জন্য ‘বড় পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত জাতিসংঘে বিশ্বনেতাদের সঙ্গে অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ বন্ধ, হারানো পাসপোর্টে জরিমানার বিধান রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.