হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা’য় অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীদের অংশগ্রহণে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে এই মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, হবিগঞ্জে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর নগ্ন আঘাত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে এনসিপি সিলেট জেলা শাখা। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জেলা এনসিপির আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্যসচিব কামরুল আরিফ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থানের ওপর সরাসরি আঘাত।

বিবৃতিতে তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ঘটনার পেছনে কোনো রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.