বরিশালের শ্রেষ্ঠ ওসি আবারও উজিরপুরের রকিবুল ইসলাম

বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম। একই সঙ্গে জুন মাসের মূল্যায়ন অনুযায়ী উজিরপুর মডেল থানাও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে।

সোমবার (২১ জুলাই) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, প্রশাসনিক দক্ষতা এবং সেবা কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা পুলিশ এই মূল্যায়ন সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সাত মাস আগে উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি, মাদকবিরোধী অভিযান পরিচালনা, ওয়ারেন্ট তামিলসহ জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিকভাবে সফল হয়ে আসছেন ওসি মো. রকিবুল ইসলাম। গত সাত মাসের মধ্যে তিনি পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন। একই সময়ে উজিরপুর মডেল থানাও পাঁচবার জেলার সেরা থানার স্বীকৃতি পেয়েছে।

পুরস্কার গ্রহণের পর ওসি মো. রকিবুল ইসলাম বলেন, “এই অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি উজিরপুর মডেল থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল।” তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং উজিরপুরবাসীর সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে। এই সম্মান তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং অপরাধমুক্ত উজিরপুর গড়ার লক্ষ্যে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, উজিরপুর মডেল থানার এই ধারাবাহিক সাফল্য জেলার অন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শিরোনাম :
রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ রাশিয়ায় পড়তে গিয়ে কফিনবন্দী হয়ে ফিরলেন এক বাংলাদেশি!!! সিরামিক শিল্পে চীনা প্রযুক্তি ব্যবহারের ওপর জোর পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে ডিম ছুড়ে মারলেন বিরোধী এমপি মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের বড় পতন ঘরভাড়ার ৫০০ টাকা জোগাতে মাথার চুল বিক্রি করলেন মা ‘খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই’: আমিনুল হক মাঠের প্রতিবাদ থেকে নতুন পরিচয়, ইরানের দুই নারী ফুটবলার পেলেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব  ধ্রুবতারার বিদায়, মহাতারকা লিওনেল মেসির ছায়াসঙ্গী বাবার প্রয়াণ আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের ঘটনায় প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস নাসার মহাকাশ গবেষণার নেতৃত্বে এক বাংলাদেশি, জেমস ওয়েবের পর এবার রোমান টেলিস্কোপ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.