অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
অস্ট্রেলিয়ায় তুষারের তাণ্ডব!
অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
অস্ট্রেলিয়ায় আবারও জেঁকে বসেছে শীতের তীব্রতা। অস্ট্রেলিয়ান আল্পসজুড়ে শুরু হয়েছে তুষারপাত, আর এর মধ্যেই শক্তিশালী ঠান্ডা ফ্রন্টের প্রভাবে নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়ায় জারি হয়েছে আবহাওয়া সতর্কতা।
আবহাওয়ার হঠাত পরিবর্তনে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস এবং তীব্র শীতের আশঙ্কা তৈরি হয়েছে।বিশেষ করে অস্ট্রেলিয়ান আল্পস অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। এছাড়া, উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত আরও বাড়তে পারে।অপরদিকে,শুধু তুষারপাতই নয়, কোথাও কোথাও ২০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর দক্ষিণ-পূর্বের কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৮০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে একাদিক সূত্র থেকে জানা গেছে। ফলে কয়েকটি নদী অববাহিকায় বন্যার ঝুঁকিও তৈরি হয়েছে।আবহাওয়াবিদদের মতে, এই ঠান্ডা ফ্রন্ট অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চল পেরিয়ে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে আগামী কয়েকদিনেও ভেজা, ঝড়ো ও শীতল আবহাওয়া অব্যাহত থাকতে পারে।:
অর্থাৎ, অস্ট্রেলিয়ার শীত যেন এবার নতুন করে দেখাচ্ছে তার ভয়ংকর রূপ! একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টির সতর্কতা!আপনি অস্ট্রেলিয়ার কোন শহরে আছেন? কমেন্টে জানিয়ে দিন। এছাড়া নতুন নতুন সকল আপডেট পেতে DGENNews এর সঙে থাকুন ধন্যবাদ সকলকে।
আরও ভিডিও
প্রায় ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হচ্ছে!
যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
স্বপ্ন পূরণ! প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে হারমোনিয়াম পেল ক্ষুদে শিল্পী অনুশ্রী
