অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
অস্ট্রেলিয়ায় ভিসা আবেদন করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন? সাবধান!
অস্ট্রেলিয়ায় ভিসা বা মাইগ্রেশন সংক্রান্ত সহায়তা নিতে হলে নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট অথবা অস্ট্রেলীয় আইনজীবীর সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে অস্ট্রেলিয়ান হাইকমিশন।
কারণ, নিবন্ধিত অস্ট্রেলীয় মাইগ্রেশন এজেন্টদের নির্দিষ্ট আচরণবিধি ও পেশাগত মানদণ্ড মেনে চলতে হয়।
এর মধ্যে রয়েছে:
সেবার জন্য ন্যায্য ও যুক্তিসঙ্গত ফি নেওয়া।
কী কী সেবা দেওয়া হবে এবং কত খরচ হবে তা লিখিতভাবে জানানো।
আপনার ভিসা আবেদনের ফলাফল সম্পর্কে যত দ্রুত সম্ভব জানানো।
তাই ভিসার নামে দালাল বা অনিবন্ধিত ব্যক্তির কাছে টাকা দেওয়ার আগে অবশ্যই যাচাই করুন।
নিবন্ধিত মাইগ্রেশন এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে অস্ট্রেলিয়ার Migration Agents Registration Authority, OMARA-এর রেজিস্টারে এজেন্টের নাম ও তথ্য যাচাই করতে পারবেন।
আর অস্ট্রেলীয় আইনজীবীর সহায়তা নিতে চাইলে দেশটির Department of Home Affairs-এর অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করুন।
মনে রাখবেন, ভিসার গ্যারান্টি কেউ দিতে পারে না। সঠিক তথ্য, সঠিক এজেন্ট এবং সঠিক প্রক্রিয়াই হতে পারে আপনার অস্ট্রেলিয়া যাওয়ার নিরাপদ পথ।
ভিডিওটি অস্ট্রেলিয়াগামী প্রবাসী ও ভিসা প্রত্যাশীদের কাছে শেয়ার করুন।
এছাড়াও নতুন নতুন তথ্য পেতে DGENNEWS এর সঙ্গে থাকুন ধন্যবাদ সসবাইকে
আরও ভিডিও
প্রায় ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হচ্ছে!
অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
স্বপ্ন পূরণ! প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে হারমোনিয়াম পেল ক্ষুদে শিল্পী অনুশ্রী
