যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
ঝকমকে শহর লন্ডনের খালের জলে থরে থরে সাজানো রঙের ভিন্নতা। আপাতদৃষ্টিতে এটি রূপময় প্রকৃতির কোনো চিত্রকর্ম মনে হলেও, এর নেপথ্যে লুকিয়ে রয়েছে এক কঠিন বাস্তবতা। লন্ডনে দিন দিন বাড়ি ভাড়া ও জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হতে থাকায়, আবাসন সংকটের বিকল্প হিসেবে অনেকেই এখন বেছে নিচ্ছেন খালের জলে ভাসমান এই হাউসবোট জীবন।
গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ স্থায়ীভাবে নৌকায় বসবাস করছেন। স্থায়ীভাবে নোঙর ফেলে নির্দিষ্ট স্থানে থাকা কিংবা যাযাবরদের মতো প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে এক খাল থেকে অন্য খালে ঘুরে বেড়ানো দুই ধরনের পথই বেছে নিচ্ছেন এখানকার মানুষ। কিন্তু শান্ত-সুনিবিড় এই লাইফস্টাইলের পেছনে লুকিয়ে আছে নানা প্রতিকূলতা।
কঠিন নৌ-আইন মেনে চলার পাশাপাশি বিদ্যুৎ, গ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধা এখানে অনেকটাই সীমিত। তবে নিজেদের চাহিদা মেটাতে সোলার প্যানেল আর স্থানীয় কাউন্সিলের নানা বিকল্প সহায়তায় এই সংকট সামাল দিচ্ছেন বোট-বাসিন্দারা।
অতিরিক্ত ব্যয় বাঁচানো এবং প্রকৃতির সান্নিধ্যে থাকার তীব্র ইচ্ছাই এই মানুষকে টিকিয়ে রেখেছে পানির ওপরের এই আবাসে। বিশেষজ্ঞরা মনে করছেন, লন্ডনের এই অর্থনৈতিক চাপে আগামীতে খালের বুকে ভাসমান বাসাবাড়ির সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
আরও ভিডিও
‘সব মুসলিম এক নয় তবে ঘৃণা ছড়ালেই কঠোর ব্যবস্থা’
আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই আবদুল এল সাঈদ
ইরানের শক্তিশালী সলিড-ফুয়েল মিসাইল Sejjil-2! পাল্লা ২ হাজার কিলোমিটার
ফেসবুকে ভিডিও পোস্ট নিয়ে বিরোধ, মনিরামপুরে জামায়াত নেতাকে জুতা পেটা!
টিভিতে গাড়ির গতি দেখে মামলা দিচ্ছে পুলিশ!
বিএনপির সভায় হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান! মুহূর্তেই উত্তেজনা, মাইক কেড়ে নিলেন সাবেক আহ্বায়ক
