হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনপথ, হরমুজ প্রণালিতে এবার সরাসরি রাষ্ট্রীয় তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা!
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আডনক’ (ADNOC)-এর একটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার সময় আকস্মিক এই ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
প্রতিবেদন নিশ্চিত করে আমিরাতের সংবাদ সংস্থা ‘ওয়াম’ জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং জাহাজটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে কৌশলগত কারণে হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরণ কিংবা হামলার সুনির্দিষ্ট স্থানের বিস্তারিত তথ্য এখনো গোপন রাখা হয়েছে। এমনকি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র এই হামলার দায় স্বীকার করেনি।
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজির এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই প্রণালি দিয়ে। এই হামলায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বড় অস্থিরতার শঙ্কা তৈরি হলো।
মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা কি বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান!
আরও ভিডিও
প্রায় ৪১ লক্ষ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে : প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়া গমনেচ্ছুদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা
সংসদের ভেতরে খোদ প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়ে মারা হচ্ছে!
অস্ট্রেলিয়ায় শীতের দাপট, আল্পসে তুষারপাত: ঝড়ো বাতাসে বিপর্যস্ত তিন রাজ্য!
যুক্তরাজ্যের জীবনযাত্রার ব্যয় ও আবাসন সংকট বনাম বিকল্প বোট-লাইফস্টাইল
মার্কিন বাজারে মন্দার মধ্যেও শক্ত অবস্থানে বাংলাদেশ: চীন-ভারতের পতন
স্বপ্ন পূরণ! প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে হারমোনিয়াম পেল ক্ষুদে শিল্পী অনুশ্রী
