চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার: প্রধানমন্ত্রী

চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব দেশের ওপরও পড়েছে। এই পরিস্থিতি উত্তরণে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।

জ্বালানি খাতের অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তেল ও বিদ্যুতের মতো গ্যাস নিয়েও কিছু অসাধু চক্র অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ অতীতে থাকলেও, বর্তমান সরকার তা কঠোরভাবে রোধ করতে বদ্ধপরিকর। যারা এ ধরনের অন্যায় ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের উন্নয়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতেই এই অনুদান দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

শিরোনাম :
অপসংস্কৃতির প্রভাবে দেশে মব সন্ত্রাস বাড়ছে: ডা. শফিকুর রহমান ভিশন বরিশাল-২০৫০: দক্ষিণাঞ্চলকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড়: নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার আবেদন নিয়ে বাড়ছে জল্পনা চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ প্রেক্ষাপট: মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক! সিডনিতে একই মঞ্চে দুই বাংলার দুই রক তারকা জেমস ও রূপম ক্যানসারের কাছে হার মানলেন অস্ট্রেলীয় তারকা টেইলা মিথ অপসংস্কৃতির প্রভাবে দেশে মব সন্ত্রাস বাড়ছে: ডা. শফিকুর রহমান ভিশন বরিশাল-২০৫০: দক্ষিণাঞ্চলকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড়: নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার আবেদন নিয়ে বাড়ছে জল্পনা চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ প্রেক্ষাপট: মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক! সিডনিতে একই মঞ্চে দুই বাংলার দুই রক তারকা জেমস ও রূপম ক্যানসারের কাছে হার মানলেন অস্ট্রেলীয় তারকা টেইলা মিথ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.