সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কোথায় ও কখন তাঁর জানাজা এবং দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে বুধবার দুপুরের পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক)জনিত জটিলতায় ভোগেন ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি গত ২৭ মে স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করানোর জন্য আদালতে নিয়ে গিয়েছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান ও সিনিয়র আইনজীবী ছিলেন।

