স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত

স্টামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের মাধ্যমে পুরো সেমিস্টারজুড়ে শিক্ষার্থীদের করা সৃজনশীল কাজ, অ্যাসাইনমেন্ট ও ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। একাডেমিক ফলাফল, দক্ষতা, ক্লাস পারফরম্যান্স, সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীলতার ওপর ভিত্তি করে মোট ১৯টি ক্যাটাগরিতে ৭১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

বর্ণিল সাজে সাজানো বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী আব্দুল মান্নান অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের সৃজনশীলতার ওপর গুরুত্বারোপ করে এমন আয়োজনের প্রশংসা করেন। এতে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক সামিয়া আসাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরীফ নাফে আস্‌-সাবের। তিনি এ ধরনের অনুপ্রেরণামূলক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন।

সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা ফারিয়া জাহান জানান, ‘ফলাবর্তন’ কেবল পুরস্কার বিতরণী নয়, বরং শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার এক অনন্য প্রয়াস, যা ভবিষ্যতে তাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।

পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ৮৩তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা হালদার বলেন, সিজিপিএ-এর পাশাপাশি সৃজনশীলতা ও বিভিন্ন প্রতিভাকে মূল্যায়নের এই সংস্কৃতি পড়াশোনার পাশাপাশি অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল মতিনসহ সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা।

 

শিরোনাম :
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত অসুস্থতার কারণে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসীর মৃত্যু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের এবার ওমানে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প! ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, দ্বিতীয় টেস্টের টিকিট নিয়ে কাড়াকাড়ি! ঢাকা-দিল্লি বাণিজ্যের নতুন মোড়? বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে দেরিতে অফিসে আসায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস! ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘ফলাবর্তন’ অনুষ্ঠিত অসুস্থতার কারণে রাস্তায় ফেলে যাওয়া প্রবাসীর মৃত্যু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের এবার ওমানে হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প! ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়, দ্বিতীয় টেস্টের টিকিট নিয়ে কাড়াকাড়ি! ঢাকা-দিল্লি বাণিজ্যের নতুন মোড়? বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি মেলবোর্নে শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা, কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ার প্রত্যয়ে দেরিতে অফিসে আসায় কর্মীকে বরখাস্ত করলো এআই বস! ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.