সরকারি চুক্তিতে নিষেধাজ্ঞা ও আয় হ্রাস: কেপিএমজি অস্ট্রেলিয়ায় শত শত কর্মী ছাঁটাই

অডিট কেলেঙ্কারি ও আয় কমে যাওয়ার মুখে বড় ধরনের সংকটে পড়েছে বিশ্বের অন্যতম শীর্ষ পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি (KPMG) অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের নতুন চুক্তিতে সাময়িক নিষেধাজ্ঞা এবং কনসালটিং ব্যবসায় ধসের কারণে প্রতিষ্ঠানটি তাদের মোট জনবলের প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
কেপিএমজি অস্ট্রেলিয়ার নতুন প্রধান নির্বাহী জন স্যামস জানান, খরচ কমানো ও জনবল কাঠামো পর্যালোচনার অংশ হিসেবে ২৭ জন পার্টনার এবং প্রায় ৩৬০ জন কর্মীসহ মোট প্রায় ৪০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। মূলত কনসালটিং ও বিজনেস সার্ভিসেস বিভাগেই এর সবচেয়ে বড় প্রভাব পড়বে।
প্রতিষ্ঠানটির সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে কনসালটিং বিভাগের আয় ১৬.৯ শতাংশ হ্রাস পেয়েছে। এতে কেপিএমজি অস্ট্রেলিয়ার সামগ্রিক বার্ষিক আয় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২.২৬ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে। সরকারি প্রতিষ্ঠানে পরামর্শক নিয়োগ কমা এবং দুর্বল বাজার পরিস্থিতির কারণে এই ধস নেমেছে বলে জানিয়েছে তারা। তবে একই সময়ে অডিট অ্যান্ড অ্যাশিওরেঞ্চ বিভাগে ১১ শতাংশ এবং ট্যাক্স অ্যান্ড লিগ্যাল বিভাগে ১০.৯ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে।
আর্থিক ক্ষতির পাশাপাশি বড় ধরনের অডিট কেলেঙ্কারির মুখেও পড়েছে কেপিএমজি। পার্লামেন্টারি কমিটির শুনানিতে নতুন চুক্তি পেতে প্রতিষ্ঠানটির কিছু নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের গোপনীয় বোর্ড নথি ব্যবহারের অভিযোগ ওঠে। একই সঙ্গে ঘটনা ফাঁস করা এক হুইসেলব্লোয়ারকে বরখাস্ত ও অসদাচরণের বিষয় প্রকাশ পাওয়ার পর সাবেক সিইও অ্যান্ড্রু ইয়েটস ও চেয়ারম্যান মার্টিন শেপার্ডসহ একাধিক শীর্ষ কর্মকর্তা পদ ছেড়েছেন।
অভিযোগগুলো বর্তমানে ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশনেও তদন্তাধীন রয়েছে। এর জেরে অন্তত সেপ্টেম্বর ২০২৬-এর শেষ পর্যন্ত কেপিএমজিকে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের নতুন যেকোনো চুক্তির আবেদনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং একাধিক অঙ্গরাজ্যও তাদের কার্যক্রম স্থগিত করেছে।
শিরোনাম :
ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত ঘোর আধারে পথ দেখাবে আগুনের নিশান’: উদীচী ঢাকা মহানগরের সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুত গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের প্রতিশ্রুতি ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য: এলজিআরডি মন্ত্রী আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি: ত্রাণমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: ববি হাজ্জাজ বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: ইস্তান্বুল সামিটে আইনমন্ত্রী যাত্রীদের আড্ডা আর হুড়োহুড়িতে যেন ‘লোকাল ট্রেন’ ইন্ডিগোর ফ্লাইট ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে ‘বিয়ের’ চক্রান্ত
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.