প্রেক্ষাপট: মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (২৭) নামের এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের আরোহী সাজ্জাদ (২৪) আহত হয়েছেন।

নিহত হৃদয় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ছিলেন। আহত সাজ্জাদ সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে। আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং হৃদয়ের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, কয়েকজন বন্ধু রাতে মোটরসাইকেলে মাওয়া ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় সৌদি আরবপ্রবাসী ছিলেন এবং প্রায় চার মাস আগে ছুটিতে দেশে ফিরেছিলেন। কয়েক দিনের মধ্যেই তাঁর পুনরায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তাঁর একটি কন্যাসন্তান রয়েছে।

শিরোনাম :
অপসংস্কৃতির প্রভাবে দেশে মব সন্ত্রাস বাড়ছে: ডা. শফিকুর রহমান ভিশন বরিশাল-২০৫০: দক্ষিণাঞ্চলকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড়: নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার আবেদন নিয়ে বাড়ছে জল্পনা চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ প্রেক্ষাপট: মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক! সিডনিতে একই মঞ্চে দুই বাংলার দুই রক তারকা জেমস ও রূপম ক্যানসারের কাছে হার মানলেন অস্ট্রেলীয় তারকা টেইলা মিথ অপসংস্কৃতির প্রভাবে দেশে মব সন্ত্রাস বাড়ছে: ডা. শফিকুর রহমান ভিশন বরিশাল-২০৫০: দক্ষিণাঞ্চলকে আধুনিক অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার রূপরেখা মালয়েশিয়ার রাজনীতিতে তোলপাড়: নাজিব রাজাকের রাজকীয় ক্ষমার আবেদন নিয়ে বাড়ছে জল্পনা চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনবে সরকার: প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা-১৭ আসনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ প্রেক্ষাপট: মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল নারায়ণগঞ্জের সিটি পার্ক! সিডনিতে একই মঞ্চে দুই বাংলার দুই রক তারকা জেমস ও রূপম ক্যানসারের কাছে হার মানলেন অস্ট্রেলীয় তারকা টেইলা মিথ
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.