কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় শুক্রবার কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সাথে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কুয়েতের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তাঁদের হাত ধরে যে সৌহার্দ্য ও শ্রদ্ধার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল, তা বর্তমানে আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে। দুই দেশের জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও বহুমাত্রিক করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনায় শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়েও দুই নেতা নিজেদের অবস্থান তুলে ধরেন। বৈঠকে ভবিষ্যতে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ রক্ষা এবং নিয়মিত সমন্বয় বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। সবশেষে, বাংলাদেশ ও কুয়েতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে দুই নেতা তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিরোনাম :
পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে সাময়িক বিরতি ও নতুন সমঝোতা সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে বৈঠক নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে: মন্ত্রী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে সাময়িক বিরতি ও নতুন সমঝোতা সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে বৈঠক নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কুয়েতের ক্রাউন প্রিন্সের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: রিজভী সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.