জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি খেলাফত মজলিসের

জুলাই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে নেতারা এই দাবি উত্থাপন করেন। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় এই ত্রৈমাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতারা গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেন যে, বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায়কে উপেক্ষা করে নিজস্ব প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করতে চাইছে। তাদের মতে, জনগণ বিদ্যমান সংবিধানের এমন সংস্কার চায়, যার মাধ্যমে স্বৈরাচার ও ফ্যাসিবাদের ফিরে আসার সকল পথ চিরতরে রুদ্ধ হয়ে যাবে। জুলাই জাতীয় সনদে মৌলিক কাঠামো পরিবর্তনের যে প্রস্তাবনা রয়েছে, তা বর্তমান প্রক্রিয়ায় সংশোধন করলে তা টেকসই হবে না। তাই জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়নে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা অত্যন্ত জরুরি।

নেতারা আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা থাকা প্রয়োজন, যা সংখ্যাগরিষ্ঠ জনগণ ইতিমধ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রদান করেছে। তারা সরকারের প্রতি জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদে অবিলম্বে এই পরিষদ গঠনের দাবি জানান। পাশাপাশি জুলাই ও শাপলা গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও তারা সরকারের প্রতি জোর দাবি জানান।

বৈঠকে ভারতের নরেন্দ্র মোদী সরকারের অধীনে দেশজুড়ে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নিপীড়ন ও ধরপাকড়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া সংখ্যালঘু মুসলমানদের জীবন, সম্পদ এবং মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের ঘটনায় উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব বন্ধে ভারত সরকারের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন খেলাফত মজলিসের নেতারা।

শিরোনাম :
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত ৩১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, বেড়েছে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, গত বছরের চেয়ে বেড়েছে ২ শতাংশ সৌদি আরবে ৯ বাংলাদেশির মৃত্যু আগস্টের প্রথম ৮ দিনেই এলো ৯১ কোটি ডলারের রেমিট্যান্স মার্কিন বাজারে এবার যেতে পারে ঝালকাঠির পেয়ারা অস্ট্রেলিয়ায় তীব্র শীতে চরম বিপর্যয়: তিন রাজ্যে তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা শেষ মুহূর্তে মন্ত্রীর ভাষণ বাতিল, অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস জাতীয় দলের ফুটবলারদের বাফুফে সভাপতির কড়া হুঁশিয়ারি! অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও  পিঠা উৎসব সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত ৩১২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, বেড়েছে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, গত বছরের চেয়ে বেড়েছে ২ শতাংশ সৌদি আরবে ৯ বাংলাদেশির মৃত্যু আগস্টের প্রথম ৮ দিনেই এলো ৯১ কোটি ডলারের রেমিট্যান্স মার্কিন বাজারে এবার যেতে পারে ঝালকাঠির পেয়ারা অস্ট্রেলিয়ায় তীব্র শীতে চরম বিপর্যয়: তিন রাজ্যে তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা শেষ মুহূর্তে মন্ত্রীর ভাষণ বাতিল, অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের আভাস জাতীয় দলের ফুটবলারদের বাফুফে সভাপতির কড়া হুঁশিয়ারি! অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা ও  পিঠা উৎসব
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.