আলোকবালিতে বিএনপির কমিটিতে বিতর্ক, প্রতিবাদে সভা করলেন ত্যাগী নেতারা

নরসিংদীর আলোকবালিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্য ও হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির স্থানীয় ত্যাগী নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে স্থানীয় আলোকবালি আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক প্রতিবাদ সভায় তারা এই বিতর্কিত কমিটির বিরুদ্ধে সোচ্চার হন।

নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত ত্যাগী নেতারা প্রতিবাদ সভার আয়োজন করেন। আলোকবালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, হযরত আলী এবং সজল মিয়াসহ স্থানীয় পদবঞ্চিত নেতারা।

বক্তারা অভিযোগ করেন, যারা দীর্ঘ সময় ধরে বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের এই কমিটিতে কোনো স্থান দেওয়া হয়নি। উল্টো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যদের আহ্বায়ক কমিটিতে পদ দিয়ে দল পরিচালনা করা হচ্ছে। তারা সতর্ক করে বলেন, এই কমিটি দিয়ে দল চললে ত্যাগী নেতাকর্মীদের আবারও বিভিন্ন হামলা ও মামলার শিকার হতে হবে।

প্রতিবাদ সভায় পদবঞ্চিত নেতারা অবিলম্বে বিতর্কিত সদস্যদের বাদ দিয়ে ত্যাগী কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও সভায় জানানো হয়।

শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার অ্যান্টার্কটিকায় মাইনাস ৪৩ ডিগ্রিতে অস্ট্রেলিয়ার দুঃসাহসিক বিমান উদ্ধার অভিযান পাকিস্তান সিরিজের দল ঘোষণা: ইনজুরিতে বেথেল, ফিরেছেন পোপ ও লরেন্স চট্টগ্রামে ৮০% বেসরকারি হাসপাতাল-স্কুলে পার্কিং নেই, সিডিএর এক মাসের আলটিমেটাম টেনেসি গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে জয়ী মারশা ব্ল্যাকবার্ন ইয়েমেনে সরকারি ক্যাম্পে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত এডিনবরা উৎসবে আমান্ডা নক্সের নাটক ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড় ল্যাঙ্কাশায়ারের সাথে ৬ ম্যাচের চুক্তি করলেন নোমান আলী ওসাসুনার বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করলেন নাপোলির ম্যাকটমিনে দীর্ঘ প্রতীক্ষার অবসান: এক্সবক্স শোকেসে হলো নাইট সিল্কসং নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা ৮ উইকেটে ৬৪ থেকে জয়, এমআই লন্ডনের প্রথম জয় নিশ্চিত করলেন কার অ্যান্টার্কটিকায় মাইনাস ৪৩ ডিগ্রিতে অস্ট্রেলিয়ার দুঃসাহসিক বিমান উদ্ধার অভিযান পাকিস্তান সিরিজের দল ঘোষণা: ইনজুরিতে বেথেল, ফিরেছেন পোপ ও লরেন্স চট্টগ্রামে ৮০% বেসরকারি হাসপাতাল-স্কুলে পার্কিং নেই, সিডিএর এক মাসের আলটিমেটাম টেনেসি গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রাইমারিতে জয়ী মারশা ব্ল্যাকবার্ন ইয়েমেনে সরকারি ক্যাম্পে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক হতাহত এডিনবরা উৎসবে আমান্ডা নক্সের নাটক ঘিরে বিতর্ক ও সমালোচনার ঝড় ল্যাঙ্কাশায়ারের সাথে ৬ ম্যাচের চুক্তি করলেন নোমান আলী ওসাসুনার বিপক্ষে প্রীতি ম্যাচ মিস করলেন নাপোলির ম্যাকটমিনে