যুক্তরাজ্য
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মুহাম্মদ আবদুল মুহিত
যুক্তরাজ্যে নবনিযুক্ত হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত দায়িত্ব গ্রহণ করেছেন। ১৫ অক্টোবর লন্ডন হাইকমিশনের কর্মীদের সঙ্গে প্রথম বৈঠকে তিনি জনসেবায় সর্বোচ্চ পেশাদারত্বের ওপর জোর দেন।






