বাসে চবি ছাত্রীকে হেনস্তা, ফটিকছড়িতে অভিযুক্ত জসিম কারাগারে

চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বাসের যাত্রীরা। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম উদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে মামলার বাদী ভুক্তভোগী তরুণী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, শুক্রবার বিকেলে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছালে অভিযুক্ত জসিম তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় বাসের অন্য যাত্রীরা জসিমকে বাস থেকে নামিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে সে বাসটির পিছু নেয়। পরে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশনে পৌঁছালে পূর্বের ক্ষোভ থেকে জসিম ওই শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া শুরু করে।

শিক্ষার্থীর চিৎকার শুনে বাসের চালক, সহকারী ও অন্য যাত্রীরা দ্রুত এগিয়ে আসেন এবং জসিমকে আটকে ফেলেন। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়। ওই রাতেই ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত জসিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিরোনাম :
সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.