জাজিরায় জামায়াতের কর্মসূচিতে হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিক লাঞ্ছিত

শরীয়তপুরের জাজিরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বিকেলে জাজিরা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার ভিডিও ধারণ করতে গিয়ে বিজয় টিভির জাজিরা প্রতিনিধি জুয়েল মিয়া হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা মডেল মসজিদ প্রাঙ্গণে গণমিছিল ও আলোচনা সভার প্রস্তুতি নিচ্ছিলেন। একই সময়ে উপজেলার টিঅ্যান্ডটি মোড় এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করছিলেন। অভিযোগ রয়েছে, হঠাৎ করেই বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী মডেল মসজিদ এলাকায় প্রবেশ করে জামায়াতের কর্মীদের ওপর চড়াও হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক জুয়েল মিয়া ঘটনার ভিডিও ধারণ শুরু করেন, যা দেখে হামলাকারীরা তার ওপর আক্রমণ চালায় এবং তাকে মারধর করে।

জেলা জামায়াতে ইসলামীর আমির মুহা. আব্দুর রব হাসেমী দাবি করেছেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কর্মসূচি পালন করছিলেন। তিনি বলেন, 'বিএনপিও তাদের নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করছিল। আমরা গণমিছিল শুরুর অপেক্ষায় থাকাকালে হঠাৎ বিএনপির লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে হামলা চালায়।' তিনি এই হামলার পেছনে পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন রয়েছেন বলে অভিযোগ তুলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আহত সাংবাদিক জুয়েল মিয়া বলেন, 'আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। হামলার ঘটনা ভিডিও ধারণ করার সময় কয়েকজন আমার ওপর হামলা চালায়। একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলার সুষ্ঠু বিচার চাই।'

তবে হামলার সব অভিযোগ অস্বীকার করেছেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন। তিনি বলেন, 'আমি মিছিলের সামনের সারিতে ছিলাম। জামায়াতের কর্মসূচিতে কোনো হামলা চালাইনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। কারা হামলা করেছে, সে বিষয়ে আমার কিছু জানা নেই।'

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

শিরোনাম :
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়! জামায়াতে ইসলামীকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফের কলকাতায় হোটেল-গেস্টহাউসে কড়াকড়ি, চরম বিপাকে বাংলাদেশি রোগীরা সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.