নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের একটি সূত্র বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী রবিবার তার ফেরার কথা থাকলেও সেই সময়সূচি এগিয়ে আনা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে আগামীকাল শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে স্পিকারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন। মূল সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবার সেই তারিখ পরিবর্তন করা হয়।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে চলমান আলোচনার মধ্যে স্পিকারের দেশে ফেরার সময় এগিয়ে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শুক্রবার পর্যন্ত অপেক্ষা করুন।

শিরোনাম :
সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা দিলো বৃটেন ইস্তাম্বুল বিমানবন্দরে প্রধানমন্ত্রীর সঙ্গে সিইওর সৌজন্য সাক্ষাৎ ইয়েমেনে বিমান হামলায় মোখা বন্দরে প্রাণহানি বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয়: প্রতিমন্ত্রী ঝুট ব্যবসার আড়ালে কোটি টাকা হাতিয়ে নিলেন মা-ছেলে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী ক্রস-বর্ডার শিক্ষায় নতুন নীতিমালা করছে ইউজিসি মেলবোর্ন রেনেগেডসের প্রধান অংশীদার হলো ট্যানজারিন ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা! ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.