নিউ ইয়র্কে বৃদ্ধাশ্রমের আড়ালে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি, বাংলাদেশি প্রবাসীর সাড়ে ৬ বছরের জেল
নিউ ইয়র্কে বৃদ্ধাশ্রমের আড়ালে ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি, বাংলাদেশি প্রবাসীর সাড়ে ৬ বছরের জেল
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আশি লক্ষ ডলার বা প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার বিশাল স্বাস্থ্যসেবা জালিয়াতির দায়ে জাকিয়া খান নামের এক প্রবাসী বাংলাদেশি নারীকে ৭৬ মাসের অর্থাৎ ছয় বছর চার মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।
গত বুধবার ব্রুকলিনের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক নাতাশা সি. মারলে এই কড়া রায় ঘোষণা করেন।
৫৫ বছর বয়সী জাকিয়া খান ব্রুকলিনের কনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ ও ‘ফ্যামিলি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার’ নামক দুটি বয়স্ক সেবা কেন্দ্র পরিচালনা করতেন। আদালতের নথিপত্র অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানাবিধ প্রলোভন ও অবৈধ কিকব্যাক দিয়ে বয়স্কদের তাঁর সেন্টারে নিতেন তিনি।
পরবর্তীতে কোনো প্রকার চিকিৎসা বা সেবা প্রদান না করেই জালিয়াতির মাধ্যমে মার্কিন সরকারের স্বাস্থ্যবীমা কর্মসূচি ‘মেডিকেইড’ থেকে প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলারের ভুয়া বিল তুলে নেন জাকিয়া ও তাঁর সঙ্গীরা।
দীর্ঘদিন গোপন তদন্ত চালিয়ে তাঁর এই প্রতারণা হাতেনাতে ধরে মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা। ২০২৫ সালের আগস্টে তিনি আদালতে নিজের দোষ স্বীকার করতে বাধ্য হন।
কারাদণ্ডের পাশাপাশি আদালত জাকিয়া খানকে প্রায় ৫৬ মিলিয়ন ডলার জরিমানা ও ক্ষতিপূরণ হিসেবে পরিশোধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁর অবৈধ অর্থ, নগদ ডলার, প্রচুর সোনার গহনা এবং দুটি বিলাসবহুল রিয়েল এস্টেট বাড়িসহ আরও ৫০ লাখ ডলারের সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করেছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তর।
নতুন নতুন তথ্য পেতে DGEN NEWS এর সঙে থাকুন ধন্যবাদ সকলকে।
আরও ভিডিও
প্রকাশ্যে প্রবাসীকে হয়রানি, ভিডিও করে ভাইরাল করলেন মার্কিন নাগরিক
১১ লাখ ৪০ হাজার লোক নেবে কানাডা!আপনি পাবেন কিনা?
আপনার কি ওমরাহ করার স্বপ্ন আছে? সৌদি সরকারের ফ্রিতে যাওয়ার সুযোগ!
অস্ট্রেলিয়ায় বিপদে পড়লে কোথায় পাবেন সহায়তা?
‘সব মুসলিম এক নয় তবে ঘৃণা ছড়ালেই কঠোর ব্যবস্থা’
আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর কে এই আবদুল এল সাঈদ
