প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা সূত্রে জানা গেছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইন, বিধি ও প্রচলিত প্রথা অনুসরণ করে সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’’

এর আগে সোমবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি।

এই খবরের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদনের সত্যতা এখনো যাচাই করা হয়নি। বিষয়টি পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। আবেদন করার আইনগত ভিত্তি আছে কি না এবং তার আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইনি দিক থেকে পর্যালোচনা করা হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও স্পষ্ট করে বলেছেন, পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হওয়ার সুযোগ নেই। তার ভাষ্যমতে, ‘‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’’ প্রতিমন্ত্রী জানান, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই সরকারের লক্ষ্য।

শিরোনাম :
প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! নিউইয়র্কে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত সংসদীয় কমিটি |: সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি-অনিয়মে জড়িতদের ছাড় নয় মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী নিয়োগে লটারি, নির্বাচিত ৩০০ জন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত: পরিচয় প্রকাশ করল কনস্যুলেট সোমবার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.