বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় পাম তেল আহরণ শিল্পের সংকট কাটাতে বিদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আনা নিয়োগের আবেদনগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পর্যালোচনা করা হবে। তবে তিনি স্পষ্ট করেছেন, পাম তেল বাগান পরিচালনাকারী কোম্পানিগুলোকে যান্ত্রিকীকরণে বিনিয়োগ বাড়াতে হবে এবং ধাপে ধাপে বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর প্রতিশ্রুতি দিতে হবে। এক শিল্পপ্রতিনিধির প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সম্প্রতি এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এক শিল্পপ্রতিনিধি আশঙ্কা প্রকাশ করেন যে, বিদেশি কর্মী নিয়োগের কোটা অনুমোদনে বিলম্ব হলে আগামী বছর পাম তেলের উৎপাদন ব্যাহত হতে পারে। ওই প্রতিনিধি জানান, যদিও সার প্রয়োগ বা আগাছা পরিষ্কারের মতো কাজে যন্ত্রের ব্যবহার বেড়েছে, কিন্তু পাম ফল সংগ্রহের মতো শ্রমসাধ্য কাজের জন্য এখনো কর্মীর ওপরই নির্ভর করতে হয়।

এই উদ্বেগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, পাম তেল বাগান থেকে বড় অঙ্কের মুনাফা অর্জন করলেও অনেক কোম্পানি আধুনিক প্রযুক্তি ব্যবহারে পর্যাপ্ত বিনিয়োগ করছে না। এই চিত্র বদলানো প্রয়োজন। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, বিদেশি কর্মীদের প্রতি শোষণমূলক আচরণ কিংবা অস্বাস্থ্যকর ও মানহীন আবাসনে রাখা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

কৃষি খাতে বৃহত্তর সংস্কারের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল সরকারি সহায়তা বা ভর্তুকির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা কৃষকদের অগ্রগতির পথে বাধা। তাই উৎপাদন বৃদ্ধিতে দক্ষতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনার প্রয়োগ ও প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

এদিকে দেশটির কৃষি ও খাদ্যনিরাপত্তামন্ত্রী মোহাম্মদ সাবু জানান, গত দুই বছরে মালয়েশিয়ার অর্থনীতিতে কৃষি খাতের অবদান বেশ বেড়েছে। এ সময়ের মধ্যে দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ৫০০ কোটি রিঙ্গিতেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মন্ত্রী আরও জানান, বর্তমানে প্রকৌশলীসহ শিক্ষিত তরুণরা আধুনিক কৃষিতে আগ্রহী হয়ে উঠছেন এবং জলজ চাষ ও উচ্চমূল্যের ফসল উৎপাদন করে অনেকেই সফল হচ্ছেন। সরকারের সামগ্রিক পরিকল্পনার মূল লক্ষ্য হলো বিদেশি শ্রমিকের ওপর নির্ভরশীলতা কমিয়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে পাম তেল শিল্পের উৎপাদন গতিশীল রাখা। তাদের কেউ কেউ জলজ চাষ ও উচ্চমূল্যের ফসল উৎপাদনের মাধ্যমে কোটিপতি হয়েছেন।

শিরোনাম :
শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত! শেখ হাসিনার ফাঁসি ও নিরাপত্তা: ব্রিটিশ এমপিদের চিঠি ঘিরে তোলপাড়! নভেম্বরের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ১১৩ কোটি ডলার, প্রবৃদ্ধিতে বড় লাফ বিদেশি কর্মী নিয়োগে ইতিবাচক মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বরাষ্ট্রমন্ত্রী |: জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনে ৫ সদস্যের সভাপতিমণ্ডলী গঠন প্রধানমন্ত্রী |: বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি অস্ট্রেলিয়া বিএনপিতে দুই কমিটির দ্বৈত তৎপরতা: বিপাকে অতিথি সংসদ সদস্য সিএনসি ইউরোপের নতুন কনভেনার সাঈদ চৌধুরী ও কো-কনভেনার নোমান আযমী সততা ও মানবিকতায় সেবার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত!
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.