আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে শেখ সেলিম: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে দলটির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও চাচাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম থাকবেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ছোট বোন শেখ রেহানার প্রত্যক্ষ রাজনীতিতে আসার সম্ভাবনাও কার্যত খারিজ করে দিয়েছেন তিনি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-এ প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত এই আওয়ামী লীগ সভাপতি এ কথা জানান।
দলের সাংগঠনিক নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেন, “এখন শেখ সেলিম আমাদের জ্যেষ্ঠতম প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনিই সভাপতির দায়িত্ব পালন করবেন।”
শেখ রেহানার রাজনীতিতে আসা প্রসঙ্গে দ্য ওয়াল-কে সাবেক প্রধানমন্ত্রী সংক্ষেপে বলেন, “রেহানা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নয়।”
উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৮১ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নেন এবং বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের জন্য ভারতের ওপর চাপ অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ মন্ত্রীর চার কোটি অশিক্ষিত মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের বড় পরিকল্পনা সরকারের সিডনিতে ১১ অক্টোবর ‘স্প্রিং ফেয়ার’, উন্মোচিত হলো অনলাইন টিকিট বিগ ব্যাশের ৩ ফ্র্যাঞ্চাইজির নজর নাহিদ রানার উপর! সিকিউরিটি সিস্টেমে ১২০০ এআই এজেন্টের সাইবার হামলা! বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতেই, তাকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এখন হরমুজ প্রণালি, কোণঠাঁসা যুক্তরাষ্ট্র ও মিত্ররা আট বিভাগীয় শহরে তৈরি হচ্ছে ১৫ তলার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল
DGEN NEWS
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.