রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ এফপি’-তে সংঘটিত ভাঙচুরের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে যান এবং পরিদর্শনের সময় ঘটনাটির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ
পরিদর্শনকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা যেকোনো জনকল্যাণমূলক কেন্দ্রে সহিংসতা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
তিনি উপস্থিত স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন এবং হামলা-ভাঙচুরের সাথে জড়িত দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে ওই কেন্দ্রে আসা রোগী ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়।

